নিজের তোলা অভিযোগ নিজেই অস্বীকার করলেও পেং শুয়াইকে ঘিরে চিন্তা মুক্ত হতে পারছে না মহিলা টেনিস অ্যাসোসিয়েশন

নিজের তোলা অভিযোগ নিজেই অস্বীকার করলেও পেং শুয়াইকে ঘিরে চিন্তা মুক্ত হতে পারছেনা মহিলা টেনিস অ্যাসোসিয়েশন

পেং শুয়াইকে নিয়ে চিন্তার ঘনঘটা থেকে মুক্তি পাচ্ছে না মহিলা টেনিস অ্যাসোসিয়েশন। ডিসেম্বরের পর সম্প্রতি ফের কারোর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার কথা অস্বীকার করেছেন তিনি। তিনি জানিয়েছেন কখনও তাঁর সঙ্গে এই রকম আচরণ করা হয়নি এবং এই নিয়ে তিনি কারোর বিরুদ্ধে অভিযোগও করেননি। তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

নিজের তোলা অভিযোগ নিজেই অস্বীকার করলেও পেং শুয়াইকে ঘিরে চিন্তা মুক্ত হতে পারছে না মহিলা টেনিস অ্যাসোসিয়েশন

মহিলা ডবলসের প্রাক্তন এক নম্বর তারকা বারবার নিজের তোলা অভিযোগকেই অস্বীকার করলেও তাঁকে ঘিরে চিন্তা মুক্ত হতে পারছে না মহিলা টেনিস অ্যাসোসিয়েশন।

গত বছর নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় টেনিসের ডবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা যৌন হায়রানির অভিযোগ করেছিলেন চিনের প্রাক্তন ভাইস প্রিমিয়ার ঝাং গাওলির বিপক্ষে। তিনি জানিয়েছিলেন, এক বছরের সম্পর্কে ঝাং গাওলি তাঁকে যৌনক্রিয়ায় অংশ নিতে বাধ্য করে ছিলেন।

পেং শুয়াইয়ের করা এই পোস্ট ভাইরাল হয়ে গেলে সন্তর্পনে তা মুছে ফেলেন পেং এবং তার পর তিন সপ্তাহ তাঁর দেখা পাওয়া যায়নি জনসাধরণের মধ্য়ে, পাশাপাশি পেং শুয়াইয়ের কোনও খোঁজ দিতে পারেননি তাঁর কাছের মানুষেরাও। প্রায় তিন সপ্তাহ পর বেশ কিছু ইভেন্টে ফের দেখা যায় পেং শুয়াইকে। ডিসেম্বরে একটি ইভেন্টে এসে নিজের করা ওই পোস্টে যৌন হেনস্থার কথা তিনি যে লিখেছিলেন সেটাই অস্বীকার করেন পেং। সেই সময় তিনি জানিয়েছিলেন ঝাং-এর বিরুদ্ধে এই রকম কোনও অভিযোগই তিনি তোলেননি।

ফরাসি স্পোর্টস ডেইলি এল'ইকুইপকে পেং শুয়াই বলেছেন, "আমি কখনও বলিনি কেউ আমায় কোনও ভাবে যৌন হেনস্থা করেছে।" প্রথমে মনে করা হয়েছিল চিনের সরকার যারা নিজেদের কোনও রকম খারাপ শুনতে গড়রাজি তারাই এই পোস্ট ডিলিট করে দিয়েছিল। কিন্তু যখন এল'ইকুইপ পেং শুয়াইকে সেই পোস্ট মুছে ফেলার কারণ জিজ্ঞাসা করেছিল তখন তিনি বলেছিলেন, "আমার ইচ্ছা হয়েছিল তাই (মুছে দিয়েছি)। এই পোস্টের কারণে বাইরের বিশ্বে প্রচণ্ড বড় ভুলবোঝাবুঝি তৈরি হয়েছিল। আমি চাইনা ওই পোস্টের আরও অন্য মানে বের করা হোক। ওই পোস্ট নিয়ে আর কোনও মিডিয়া হাইপ আমি চাই না।"

পেং যখন এই সাক্ষাৎকারটি দিচ্ছিলেন তখন তাঁর সঙ্গে ছিলেন চিনা অলিম্পিক কমিটির প্রধান ওয়াং কান। পেং শুয়াই ইস্যুতে চিনে নিজেদের সব রকম টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া মহিলা টেনিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতিতে জানিয়েছে তারা এখনও চিন্তিত শুয়াইকে নিয়ে। সংস্থার চেয়ারম্যান স্টিভ সিমোন বলেছেন, "২ নভেম্বর তাঁর করা পোস্টের পর থেকে (পেং শুয়াকে ঘিরে) যে উদ্বেগ আমাদের রয়েছে তা কমাতে পারেনি ওর সাম্প্রতিক সাক্ষাৎকার। বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের যে কোনও খেলোয়াড়ের জন্য আমরা যেটা করতাম সেটাই করেছি ওর জন্য়। আমরা সঠিক তদন্তের দাবি জানিয়েছি এবং পেং-এর সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করতে চেয়েছি। আমাদের অবস্থান এখনও একই রয়েছে এবং পেংকে ঘিরে একই রকম চিন্তিত আমরা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+