Wrestling World Championships:বিশ্ব চ্যাম্পিয়শিপে বাড়তি সুবিধা নয় বজরংদের, এশিয়াডে বড় ধাক্কা
এশিয়ান গেমসে ছাড় পেয়েছিলেন, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তা হচ্ছে না। ট্রায়ালের মাধ্যমেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে বজরং পুনিয়া, ভিনেশ ফোগাতদের। এশিয়াডে দুই কস্তিগীরকে ট্রায়াল ছাড়াই সুযোগ দেওয়াকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি, এমন আদালত পর্যন্তও বিষয়টি গড়িয়েছিল। এবার দুই তারকা কুস্তিগীরের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে না।
আগামী ২৫ এবং ২৬ অগস্ট পটিয়ালায় ট্রায়াল হবে। সেই ট্রায়ালে অংশ নিতে হবে বজরং, ভিনেশদের। ভারতীয় কুস্তি ফেডারেশেনর নির্বাচন এখনও সম্পন্ন না হওয়ায় কাজকর্ম পরিচালনা করছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক নিযুক্ত অ্যাড-হক কমিটি। সেই কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে নিদিষ্ট শর্ত মেনেই কুস্তিগীরদের ট্রায়ালে অংশ নিতে হবে।

অ্যাড হক প্যানেলের জারি করা নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রম তালিকা অনুসারে এশীয়/বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া কুস্তিগিরেরা এবং যাঁরা টোকিও অলিম্পিকে পদক জিতেছেন, তাঁদের প্রত্যেককে ট্রায়ালে নামতে হবে। তবে দেশের অন্যতম সেরা দুই কুস্তিগীর বজরং বা ভিনেশ এখনই ট্রায়ালে নামবেন কি না ঠিক করেননি।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে সার্বিয়ার বেলগ্রেডে, আগামী ১৬-২৪ সেপ্টেম্বর। বিশ্ব চ্যাম্পিয়নশিপ হল প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের প্রথম পর্ব। কিন্তু বজবং এবং ভিনেশ বর্তমানে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন ভারতীয় কুস্তিগীররা। এই আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন পথে থাকতে হয়েছে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের। অনুশীলন থেকে শুরু করে শরীরচর্চা সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে এই কুস্তিগীরদের। শেষ পর্যন্ত ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে পুলিশি চার্জশিট ও গঠন হয়েছে।
এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে অ্যাডহক কমিটি একটি বিবৃতিতে জানিয়েছিল ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম মেনে এশিয়ান গেমসে পুরুষদের ৬৫ কেজি ও মহিলাদের ৫৩ কেজি বিভাগে দুই কুস্তিগীরকে নির্বাচন করা হয়েছে। কিন্তু এই বিভাগে ট্রায়াল হবে। সেখানে যাঁরা জিতবেন তাঁরা স্ট্যান্ড বাই হিসাবে থাকবেন।

অ্যাড হক কমিটির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। দেশের অন্য কুস্তিগীররা। দুই আন্দোলনকারীকে বাড়তি সুযোগ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুস্তিগীর অন্তিম পাঙ্ঘাল। তাঁরা আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু দিল্লি্ হাইকোর্ট ট্রায়ালের বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ ছিল।ফলে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। এবার কিন্ত সবাইকে সমান সুযোগ দেওয়া হচেছে।
এদিকে, এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা। হাঁটুতে চোটের জন্য এশিয়াড থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাত। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন ভারতের তারকা মহিলা কুস্তুগীর।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 15, 2023
সোশ্যাল মিডিয়ায় ভিনেশ লেখেন, 'আমার ১৭ অগাস্ট মুম্বাইতে অস্ত্রোপচার করা হবে। ভারতের হয়ে এশিয়ান গেমসের স্বর্ণপদক ধরে রাখা আমার স্বপ্ন ছিল, যা আমি ২০১৮ সালে জাকার্তায় জিতেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ইনজুরি এখন আমার অংশগ্রহণ বাতিল করেছে। আমি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে রিজার্ভ কুস্তিগীরকে এশিয়ান গেমসে পাঠানো যায়।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications