WFI Elections: অবশেষে কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, কবে গঠন হবে নতুন কমিটি?
অবশেষে ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন হতে চলেছে। সঠিক সময়ে নির্বাচন না হওয়ায় ভারতীয় কুস্তি ফেডারেশনকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন। নির্বাচন নিয়ে চলছিল আইনি জটিলতা। বিভিন্ন রাজ্যসংস্থা কোর্টের দ্বারস্থ হয়। সব জটিলতা কাটিয়ে এবার আগামী ২১ ডিসেম্বরে দেশের কুস্তি ফেডারেশনে নির্বাচন হবে।
শনিবার, নির্বাচনের রিটার্নিং অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি এমএম কুমার ভারতীয় কুস্তি সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করেছেন।এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজকর্ম চলছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। গত ৭ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশও করা হয়েছে। এখন বাকি ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল প্রকাশ। সেই প্রক্রিয়াই আগামী ২১ ডিসেম্বর হবে। অর্থ্যাত যে দিন ভোটগ্রহণ হবে সেইদিনই ফলাফল ঘোষণা হবে।

তবে পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ তুলে দেয়। তারপরই ভোটগ্রহণের বাকি কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধক্ষ্য, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হবে।
ভারতীয় কুস্তিকে নিয়ে চলতি বছরের শুরু থেকেই অচলাবস্তা চলছিল। ফেডেরেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধর্না দিয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটের মতো কুস্তিগিররা। শেষ পর্যন্ত কেন্দ্রের হস্তক্ষেপে পদত্যাগ করেন ব্রিজভূষণ।
দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি সংস্থার শীর্ষে ছিলেন ব্রিজ ভূষণ শরণ শিং। কিন্তু এবার তিনি নির্বাচনে লড়াই করছেন না। ভোটের লড়াইয়ে না থাকলেও সংস্থার রাশ নিজের হাতেই রাখতে মরিয়া এই বিজেপি সাংসদ।












Click it and Unblock the Notifications