সংঘাত আরও তীব্রতর, যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনায় ‘না’ দিল্লি পুলিশের

দিল্লি পুলিশের সঙ্গে সংঘাত আরও তীব্রতর হচ্ছে কুস্তিগীরদের। দিল্লির যন্তর-মন্তরে আর ধরনা দিতে পারবেন না বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। কড়া নির্দেশ দিল দিল্লি পুলিশ। যন্তর মন্তরেও ধরনাস্থল থেকে উচ্ছেদ করা হয়েছে কুস্তিগিরদের। সোমবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা যন্তর মন্তর চত্তরকে।

বেলা গড়াতেই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যন্তর মন্তরে ধরনায় বসতে পারবেন না কুস্তিগীররা। তাঁদের অন্যত্র জায়গা খুঁজে নিতে হবে। বাধা যতই আসুক আগামীদিনে এই প্রতিবাদ চালিয়ে নিয়ে যাবেন বলেই জানিয়েছেন বজরং পুনিয়ারা।

১

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সুমন নালওয়া বলেছেন, 'গত ৩৮দিন ধরে ধরনারত কুস্তিগীরদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে। কিন্তু রবিবার অনেক অনুরোধ সত্ত্বেও তাঁরা সমস্ত নিয়ম ভেঙেছেন। সেই জন্যই আটক করা হয়েছে কুস্তিগিরদের। তবে আগামী দিনে কুস্তিগিররা ধরনার আবেদন করলে তাঁদের অনুমতি দেওয়া হবে। কিন্তু যন্তর মন্তরে আর ধরনায় বসতে পারবেন না কুস্তিগিররা।'

রবিবার কুস্তিগীরদের সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠে রাজধানীর রাজপথ।পূর্ব ঘোষণা মতোই সংসদ ভবন চত্তরে যাওয়ার পথে বাধা দেওয়া হয় কুস্তিগীরদের। ব্যারিকেড ভেঙেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা।এর জেরেই যন্তরমন্তরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে সাক্ষীদের ধস্তাধস্তির ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

২

তার জেরে আটক হন ভিনেশ, সাক্ষী, বজরং-সহ কয়েক জন কুস্তিগির। এ দিন রাতের দিকে আটক কুস্তিগিরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩ ধারায় এফআইআর রুজু করা হয়েছে।

এই ঘটনার পর সাক্ষী মালিক লেখেন, "এই রকম ভাবেই দেশের চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবহার করছে। সারা বিশ্ব আমাদের দেখছে। যৌন হেনস্থায় অভিযুক্ত সাংসদ ব্রিজভূষণ আজও সংসদে বসেছেন আর আমাদের রাস্তা থেকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। ভারতীয় খেলাধুলার জন্য আজ কালো দিন।"

৩

কুস্তিগীদের সমর্থনে সরব হয়েছেন সুনীল ছেত্রী থেকে নীরজ চোপড়া। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী মিডিয়ায় লিখেছেন, কেন আমাদের কুস্তিগিরদের এই ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে?কারও সঙ্গে এই রকম ব্যবহার করা কাম্য নয়।আমি আশা করি পুরো বিষয়টির সঠিক ভাবে মূল্যায়ন করা হবে। '


টোকিও অলিম্পিক্স সোনাজয়ী নীরজ চোপড়া মন্তব্য করেছেন , 'এই ঘটনা দেখে খুবই কষ্ট হচ্ছে। আরও ভাল ভাবে এই ব্যাপারটা সামলানো যেত।" সাক্ষীদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যে ভিডিয়োর ছবি দেখে অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ টুইট করেন, ''আজ আমার সঙ্গে হচ্ছে, কাল তোমাদের সময় আসবে। সবার সময় আসবে।''

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+