কৃষক আন্দোলনের রূপ নিতে পারে প্রতিবাদ! খাপ মহাপঞ্চায়েতের সিদ্ধান্তের আগে হুঁশিয়ারি কুস্তিগীরদের

দিল্লি থেকে প্রতিবাদ-আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর দিকে এগিয়ে চলেছেন কুস্তিগীররা। যৌন হেনস্থা ও নির্যাতনে অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতার করা বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।

এরপর খাপ মহাপঞ্চায়েত কুস্তিগীরদের প্রতিবাদের পরবর্তী ধাপ নির্ধারণ করবে বলে আগেই জানিয়ে রেখেছিলেন কুস্তিগীররা। ২১ মে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনও পদক্ষেপ হয়নি। এবার চরম হুঁশিয়ারি কুস্তিগীরদের।

কুস্তিগীর ভিনেশ ফোগাট

এক নাবালিকা-সহ সাত মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থা ও নির্যাতনের অভিযোগ রয়েছে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। ২৩ এপ্রিল থেকে তাঁর শাস্তির দাবিতে ধরনা চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়ে কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কুস্তিগীরদের সমর্থনে কলকাতা-সহ দেশের নানা প্রান্তে মিছিল-সভা হয়েছে।

ভিনেশ ফোগাট

তাঁদের এই প্রতিবাদ-আন্দোলনের ঝাঁঝ বাড়লে তা দেশের ভাবমূর্তিকে ধাক্কা দিতে পারে বলেও এবার হুঁশিয়ারি দিলেন প্রতিবাদী কুস্তিগীররা। তাঁদের এই প্রতিবাদ কৃষকদের প্রতিবাদের রূপ নিতে পারেও বলেও জানিয়েছেন ভিনেশ ফোগাট। কৃষক আন্দোলন চলেছিল ১৩ মাস ধরে। ভিনেশ বলেন, বড়রা যে সিদ্ধান্ত নেবেন তা দেশের স্বার্থের পক্ষে ভালো নাও হতে পারে।

ভিনেশ সংগীতা ফোগাট

ভিনেশ আরও বলেন, আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। একটা সমস্যা যার সমাধান এক মিনিটে করা যায় তা এক মাসেও করা হচ্ছে না। কৃষকদের আন্দোলন ১৩ মাস ধরে চলেছিল, যা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ফলে তেমনই কোনও আন্দোলনের পথে আমাদের যেতে হলে তা দেশের পক্ষে মোটেই ভালো হবে না।

বজরং পুনিয়া

অলিম্পিক ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া বলেন, আগামী মঙ্গলবার ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলের আয়োজন করা হচ্ছে বিকেল চারটে থেকে। ভিনেশ ফোগাট বলেন, আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জায় ন্য়ায়বিচার পাওয়ার দাবিতে আমাদের বার্তা পৌঁছে দেব। জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচিতেই আপাতত ফোকাস রাখছেন প্রতিবাদী কুস্তিগীররা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্য়াচ চলছে। সেখানে গিয়ে প্রতিবাদ জানানোর পরিকল্পনা আছে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয় কুস্তিগীরদের। ভিনেশের কথায়, আমরা যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিয়েই এত ব্যস্ত কোথায় আর কোন খেলা হচ্ছে সে সম্পর্কে ওয়াকিবহালও নই। অন্য খেলার সঙ্গে আমরা এখন পুরোপুরি বিচ্ছিন্ন।

ভিনেশ বলেন, ঘণ্টা দেড়েক আগে জেনেছি দিল্লিতে আইপিএলের খেলা রয়েছে। আরও আগে জানলে আইপিএলের আসরেও প্রতিবাদের বার্তা তুলে ধরা যেত বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে ভিনেশ বলেন, যে সরকার দেশের মহিলাদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করতে পারে না তাদের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অধিকার নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+