কুস্তিগীররা প্রতিবাদ কর্মসূচি থেকে সরে ম্যাটে ফিরবেন? এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে ভাবনা শুরু

কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর প্রতিবাদ-আন্দোলন স্থগিত রেখেছেন কুস্তিগীররা। বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগও দিয়েছিলেন।

এবার কুস্তিগীররা জানিয়ে দিলেন তাঁরা এশিয়ান গেমসেও অংশ নিতে চান। দেড় মাস অনুশীলনই যথেষ্ট বলে মনে করছেন তাঁরা।

কুস্তিগীরদের প্রতিবাদ

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া জানিয়ে দিয়েছে কোন দেশের অ্যাথলিটরা কোন বিভাগে অংশ নেবেন সেই তালিকা ১৫ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। সেই মোতাবেক দেশের সমস্ত ফেডারেশনকে অনুরাগ ঠাকুর নির্দেশ দিয়েছেন নির্ধারিত সময়সীমা মেনেই দল চূড়ান্ত করে ফেলতে।

সেপ্টেম্বরের ২৩ থেকে অক্টোবরের ৮ তারিখ অবধি হাংঝৌয়ে হবে এশিয়ান গেমস। ভারতের কুস্তি সংস্থার দৈনন্দিন কাজকর্ম ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব রয়েছে ভূপেন্দর সিং বাজওয়া ও সুমা শিরুরকে নিয়ে গঠিত দুই সদস্যের অ্যাড হক কমিটির উপর। অনুরাগ জানিয়েছেন, ফেডারেশনের নির্বাচন হবে ৩০ জুনের মধ্যে।

বজরং পুনিয়া সাক্ষী মালিক

সাক্ষী মালিকের স্বামী সত্যব্রত কাদিয়ান, যিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকেও ছিলেন, জানিয়েছেন যে, কুস্তিগীরদের অন্তত দেড় মাসের প্রশিক্ষণ প্রয়োজন। সকল কুস্তিগীরই ট্রায়ালে অংশ নিতে চান। কিন্তু আরও কিছুটা সময় পাওয়া জরুরি। কয়েক মাস ধরে কুস্তিগীররা প্রতিযোগিতা, এমনকী অনুশীলনেরও বাইরে।

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, গত সেপ্টেম্বরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কিংবা তারও আগে অগাস্টে হওয়া কমনওয়েলথ গেমসের পর অনেক কুস্তিগীর ম্যাটে নামেননি। ফলে কম্পিটিশনে মোডে আসাটা কঠিন।

অনুরাগ ঠাকুর

প্রতিবাদ কর্মসূচির কারণে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া বিদেশে ট্রেনিং ক্যাম্পেও যাননি। আজও অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কুস্তিগীরদের সঙ্গে আমার খুবই ইতিবাচক বৈঠক হয়েছে। সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ১৫ জুনের মধ্যে চার্জশিট জমা পড়বে। আমি চাই কুস্তিগীররা দ্রুত ম্যাটে ফিরে প্রতিযোগিতায় অংশ নিন।

কুস্তিগীররা অবশ্য প্রতিবাদ সাময়িক স্থগিত রাখলেও শেষ করে দেননি। তাঁরা অভিযুক্ত ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে সরব। নাবালিকা-সহ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ। ফলে কুস্তিগীরদের পরিকল্পনা নির্ধারিত হবে কয়েক দিনের মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+