প্রতিবাদে অনড় কুস্তিগীররা, রাস্তাতেই রাত কাটল সাক্ষীদের
চাপ ক্রমশ বাড়ছে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের। বিজেপি সাংসদের বিরুদ্ধে পুলিশের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন সাত মহিলা কুস্তিগীর। যৌন হেনস্থা কাণ্ডের প্রতিবাদে রবিবার থেকে যন্তর মন্তরে প্রতিবাদে অবস্থানে বসেছেন ভারতের কুস্তিগীররা। রবিবার সারা রাত রাস্তাতেই কাটান বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা।
রাজধানীর রাস্তার ফুটপাতেই প্রতিবাদের অংশ শুয়ে থাকেন তাঁরা। বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আগেই জানিয়েছেন কুস্তিগীররা।

Podium से फुटपाथ तक।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) April 23, 2023
आधी रात खुले आसमान के नीचे न्याय की आस में। pic.twitter.com/rgaVTM5WGK
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগেই কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীর বিনেশ ফোগট প্রথম ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ আনেন। অন্যান্য কুস্তিগীররাও এই দাবিতে সমর্থন জানান। গত ১৮ জানুয়ারি থেকে তাঁরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয় আবার শাসক দল বিজেপির সাংসদ।
ফলে ঘটনার ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আলোচনায় বসেন প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে।ক্রীড়া মন্ত্রকের তরফে অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কুস্তিগীরদের আনা অভিযোগের তদন্ত করতে।মেরি কম ছাড়াও এই কমিটিতে ছিলেন অলিম্পিক পদক বিজয়ী-কুস্তিগীর যোগেশ্বর দত্ত, এবং মিশন অলিম্পিক সেলের সদস্য তৃপ্তি মুরগুন্ডের মতো প্রতিনিধিরা।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications