কুস্তি কাণ্ড: ধরনা মঞ্চে সৌরভকে আহ্বান জানালেন আন্দোলনরত কুস্তিগীররা

দুই সপ্তাহে পড়ল কুস্তিগীরদের ধরনা। রবিবার সকাল থেকেই যন্তর মন্তরে নিজেদের কর্মসূচি শুরু দেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। সাত সকালেই কুস্তিগীরদের মুখে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। কুস্তি কাণ্ডে কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার দাদাকে যন্তর মন্তরে আসার আহ্বান জানালেন ভিনেশ ফোগট।

গত শুক্রবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কুস্তিগিরদের নিয়ে মুখ খুললেন। সৌরভ সেভাবে কারও পক্ষ না নিয়ে আশাপ্রকাশ করলেন এই ইস্যুর সমাধান হবে। যদিও বিষয়টা ভালভাবে জানি না বলে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করলেও সাক্ষীদের ওপর সামান্য হলেও সহানুভূতি দেখালেন। সৌরভ বলেন, আশা করব কুস্তিগীরদের সমস্যার সমাধান হবে। তাঁরা অনেক পদক জিতেছেন, দেশকে গৌরবান্বিত করেছেন।

১

রবিবার সাত সকালেই ভিনেশ ফোগট পাল্টা বলেন, 'ক্রিকেটাররা চাইলে আমাদের সমর্থন করতেই পারেন সুবিচারের জন্য। সৌরভ গঙ্গোপাধ্যায় একজন অ্যাথলিট হিসাবে যন্তর মন্তরে আসতেই পারেন। আশা করছি তিনি আমাদের বিষয়টা উপলব্দি করতে পারবেন।'

3

কপিল দেব ছাড়া এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারকে কুস্তিগীরদের সমর্থন করতে দেখা যায়নি। যন্তর মন্তরে আসা দূর, সোশ্যাল মিডিয়াতেও কেউ এবিষয়ে কোনও কিছু পোস্ট করেননি।


সৌরভ গঙ্গোপাধ্যায়ও এবিষয়ে যথেষ্টই সাবধানী মন্তব্য করেছেন। এবার ধরনা মঞ্চে দাদাকে আসার আহ্বান করলেন কুস্তিগীররা।কুস্তিগীররা আগেই জানিয়েছিলেন, 'আমরা ইতিমধ্যেই আমাদের ট্রেনিং বন্ধ রেখে ধরনা করেছি শুধুমাত্র বৃহত্তর লক্ষ্যের জন্য। পি টি ঊষা, মেরি কম, সচিন তেন্ডুলকরের মতো ব্যক্তিরা আমাদের কাছে অনুপ্রেরণা। আমরা তাদের দেখে অনেক কিছু শিখেছি ছোট বেলা থেকে।'

২

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত ১৫ দিন ধরে চলছে কুস্তিগীরদের প্রতিবাদ ধরনা। আন্দোলনকারী কুস্তিগীরদের দাবি যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি। বজরং, সাক্ষীরা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন শীর্ষ পদ থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন আন্দোলনকারী কুস্তিগীরা। সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের করা পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।যদিও কোনওভাবে হাল ছাড়তে নারাজ তাঁরা। ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+