কুস্তিগীদের সংসদ ভবন অভিযান, সাক্ষী-বজরংদের আন্দোলনে যন্তরমন্তরে ধুন্ধুমার

অশান্তির আশঙ্কা ছিলই। রবিবার কুস্তিগীরদের সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রাজধানীতে। রবিবার কুস্তিগীররা সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। সংসদ ভবনের বাইরে মহিলা পঞ্চায়েত করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগটরা। পূর্ব ঘোষণা মতোই সংসদ ভবন চত্তরে যাওয়ার পথে বাধা দেওয়া হয় কুস্তিগীরদের।

ব্যারিকেড ভেঙেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা।এর জেরেই যন্তরমন্তরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। কুস্তিগীরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সংসদ ভবন অভিযান ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় রাজধানীর রাজপথে। পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু-পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। কয়েকজনকে আটক করে পুলিশ।

1

‌রবিবার সকালে নতুন সংসদ ভবনের উদ্বোদন করেন নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। ফলে ইতিমধ্যেই দিল্লি পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় লাল সতর্কতা জারি করা হয়। ফলে সংসদ ভবনের অনেক আগেই যে আন্দোলনকারীদের আটকে দেওয়া হবে তা প্রত্যাশিতই ছিল। সেই মতো প্রচুর পরিমানে পুলিশ এবং নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় যন্তর মন্তর চত্তরে।

২

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই দিল্লিতে তুলকালাম বাধল কুস্তিগীরেদর আন্দোলন ঘিরে। রবিবার সকাল থেকেই আন্দোলনকারীদের শক্তি বাড়াতে রাজধানীতে আসেন কিষান মোর্চার সদস্যরা।ব্যারিকেড ভাঙার সঙ্গে সঙ্গেই আন্দোলনকারীদের আটক করা হয়। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, 'আমাদের সবাইকে গুলি করে দিক।' একইসঙ্গে তিনি দাবি করেন সাক্ষী মালিককে পুলিশ হেনস্থা করেছে।
কুস্তিগীরদের দাবি তাঁরা শান্তিপূর্ণ ভাবেই নতুন সংসদ ভবনের সামনে আন্দোলন করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের কোনওভাবেই সংসদের সামনে যেতে দিচ্ছে না।


এরআগে সকালে বজরং পুনিয়া বলেন, 'নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, একহাতে নতুন সংসদ ভবনের উদ্বোদন করছেন অন্যদিকে গণতন্ত্রকে হত্যা করছেন। আমরা আমাদের সম্মান বজায় রেখেই লড়াই করব।'
যন্তর মন্তরে ১ মাসের বেশি সময় ধরে প্রতিবাদ অবস্থান করছেন ভারতের এক ঝাঁক কুস্তিগীর।

৩৩

যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হয়েছেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। সব মিলিয়ে পদকের জন্য নয় ন্যায় বিচারের দাবিতেই এখন লড়াই বজরং-সাক্ষীদের। প্রতিপক্ষ শক্তিশালী হলেও হাল ছাড়তে নারাজ তাঁরা।
যদিও নিজেকে বরাবরাই নির্দোষ হিসাবে দাবি করেছেন। এমনকি তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করেছেন ব্রিজ ভূষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+