কুস্তি কাণ্ডে বৃহস্পতিবার ‘কালা দিবস’ পালন করলেন বজরং-সাক্ষীরা
দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে কুস্তিগীরদের আন্দোলন। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে এবং তাঁর শাস্তির দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধারনায় বসেছেন একঝাঁক ভারতীয় কুস্তিগীর। বৃহস্পতিবার অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন সাক্ষী মালিক- বজরং পুনিয়ারা। ১১ই মে দিনটিকে কালা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা।
সেই মতোই বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত কালা দিবস পালন করলেন প্রতিবাদী কুস্তিগীররা। এদিন ধরনা মঞ্চে সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মাথায় এবং হাতে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সরব হন, প্রত্যেকের মুখে ছিল একটাই কথা। ব্ল্যাক ডে।

এদিকে বৃহস্পতিবার অভিযোগকারী নাবালিকার বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুসারে, সিআরপিসির ১৬৪ ধারায় অনুযায়ী অভিযোগকারী নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে, আগামী দিনে আরও ছয় জন অভিযোগকারী কুস্তিগীরের বয়ান রেকর্ড করা হবে।
#Black_Day_11_May #WeWantJustice #WrestlersProtest pic.twitter.com/6eAcXvQqra
— Vinesh Phogat (@Phogat_Vinesh) May 11, 2023
ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত ১৫ দিনের বেশি সময় ধরে চলছে কুস্তিগীরদের প্রতিবাদ ধরনা।

যৌন হেনস্থার অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সুর প্রতিদিনই চড়াচ্ছেন আন্দোলনকারী কুস্তিগীররা। বুধবার সরাসরি ব্রিজ ভূষণের নার্কো পরীক্ষার দাবি তোলেন সাক্ষী মালিক।
সুবিচার না পাওয়া পর্যন্ত যে তাঁদের লড়াই চলবে তা শুরুতেই স্পষ্ট করেদিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা।ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
Black Day⚫️🔙#balckday #wrestlersprotest #istandwithmychampions pic.twitter.com/SnQPHPB7a6
— Sakshee Malikkh (@SakshiMalik) May 11, 2023
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন আন্দোলনকারী কুস্তিগীরা। সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের করা পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।যদিও কোনওভাবে হাল ছাড়তে নারাজ তাঁরা।এখনও নিন্ম আদালত বা হাইকোর্টে আবেদন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন নি কুস্তিগীররা।

VIDEO | “'Black Day' symbolises the darkness that we are struggling with as we are yet to get justice,” says Vinesh Phogat on protesting wrestlers at Jantar Mantar wearing black bands. pic.twitter.com/r8QUbCUFdt
— Press Trust of India (@PTI_News) May 11, 2023
কেন্দ্রীয় সরকারের নির্দেশে আইওএ-কুস্তি ফেডারেশনের নির্বাচনের জন্য অ্যাড হক কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটির কাছেও কাছেও যাবতীয় তথ্য প্রদান করেছেন আন্দোলনকারী কুস্তিগীররা। ইতিমধ্যেই তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকি পাশে দাঁড়িয়েছে কিষান মোর্চা, খাপ পঞ্চায়েতের সদস্যরাও।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications