Wrestlers protest: আপোসের জন্য চাপ দেওয়া হচ্ছে, ব্রিজ ভূষণকে নিশানা করে বিস্ফোরক সাক্ষী
ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ফের সুর চড়ালেন কুস্তিগীররা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর আস্বাসে ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। কিন্তু তদন্তের অগ্রগতিতে তাঁরা যে একেবারেই খুশি নন তা ফের বুঝিয়ে দিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা।
কিন্তু এসবের মধ্যেই আবার কুস্তিগিররা বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁদের দাবি, কুস্তিগিরদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা অভিযোগ করছেন, দিল্লি পুলিশই তাঁদের উপর চাপ সৃষ্টি করছে। ছবি, ভিডিও চাওয়া হচ্ছে।

একইসঙ্গে সাক্ষী অভিযোগ করেছেন, 'আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আমরা আপোস করে ফেলি।শুধু আমাদের উপর নয় অন্য অভিযোগকারীদের কাছেও হূমকি দিয়ে ফোন আসছে। কিন্তু আমরা ভয় পাচ্ছি না।'শনিবার হরিয়ানার সোনিপথে মহাপঞ্চায়েত বসিয়েছিলেন কুস্তিগীররা। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ১৫ জুনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে সমস্ত তদন্ত শেষ করার কথা জানানো হয়েছে।

তাই বজরং-সাক্ষীরা সিদ্ধান্ত নিয়েছেন, আন্দোলনের গতিকে কোন দিকে নিয়ে যাবেন, তা ১৫ জুনের পরই ঠিক করবেন।বজরং পুনিয়া বলেন, "গোটা সিস্টেমটাই ব্রিজ ভূষণকে বাঁচানোর চেষ্টা করছে।চাপের মুখে পড়ে নাবালিকা বয়ান বদল করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে আইন সবার জন্য সমান। একটি সাংসদের জন্য কেন আলাদা হচ্ছে?"
একটি বিদেশি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে ভিনেশ ফোগট বলেছেন, 'আমি মর্মাহত যে এতদিন হয়ে গেল, প্রধানমন্ত্রী একটি কথাও বললেন না। এটা বড় মানসিক আঘাত।'

আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করলেও সুবিচারের জন্য তাঁদের লড়াই যে থামবে না তা আরও একবার স্পষ্ট করে দিলেন কুস্তিগীরা। আপাতত তাঁরা অপেক্ষা করছেন ১৫ জুন পর্যন্ত। সুবিচার না পেলে নতুন পথেই সংগঠিত করবেন কুস্তির আন্দোলন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications