Wrestlers protest: ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন কবে? চূড়ান্ত হল দিনক্ষণ

অবশেষে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল আইওএ। ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়েছে আগামী ৪ জুলাই দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি সহ সমস্ত পদে নির্বাচন হবে। এই নির্বাচন পরিচালনার জন্য কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বিচারপতি মহেশ মিত্তল কুমারকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

ক্রীড়া মন্ত্রেকর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ৩০ জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। কিন্ত বিশেষ সাধারণ সভার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু এই সভা আহ্বান করার জন্য ২১ দিনের নোটিশ দিতে হয়। সারা দেশে কুস্তি ফেডারেশনের অনুমোদিত ২৫টি ইউনিট(রাজ্য সংস্থা) রয়েছে, পাশাপাশি ২টি কেন্দ্রশাসিত অঞ্চল। প্রতিটি ইউনিটের দুটি করে ভোটাধিকার রয়েছে।

ব্রিজভূষণ

যতদিন না কুস্তি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন নির্বাচনের যাবতীয় কাজের বিষয়-সহ সমস্ত সিদ্ধান্ত মহেশ মিত্তাল আলোচনা করবেন কুস্তি ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে। এবং তিনিই এই নির্বাচনের রির্টার্নিং অফিসারকে নিযুক্ত করতে পারবেন। অবশ্য এই মুহূর্তে কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের পাশাপাশি তাঁর পুত্রও অফিশিয়াল পদে আসীন রয়েছেন।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কুস্তিগিরদের বৈঠক হয়েছিল গত বুধবার। অনুরাগ জানিয়েছিলেন, যৌন হেনস্তার অভিযোগে পুলিশ ১৫ জুনের মধ্যে চার্জশিট দেবে। তিনি কুস্তিগিরদের এও জানান, ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন হবে ৩০ জুনের মধ্যে। এই সব প্রতিশ্রুতির জন্য ১৫ জুন পর্যন্ত কুস্তিগিররা তাঁদের আন্দোলন স্থগিত রেখেছেন।

কুস্তিগীর

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ৪৫ দিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছিল নির্বাচনের জন্য। আগামী ১৭ জুন শেষ হচ্ছে এই সময়সীমার মেয়াদ।গত ৭ মে নির্বাচন হওয়ার নির্ধারিত সূচি ছিল ফেডারেশনের। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই নির্বাচন হয়নি।

বিগত দেড় মাসের বেশি সময় ধরে উত্তাল ভারতীয় কুস্তি। সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আন্দোলনে নেমেছেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগীররা। কিন্তু নিজের অবস্থানে অনড় উত্তর প্রদেশের বিজেপি সাংসদ।

ব্রিজভূষণ

নির্বাচনে তিনি কুস্তি ফেডারেশনের সভাপতি পদের জন্য লড়বেন, কিছুতেই হাল ছাড়তে নারাজ ব্রিজভূষণ। নিজে একান্তই প্রতিদ্বন্দ্বীতা করতে না পারলে তাঁর পুত্র করণ সিংকে শীর্ষপদে বসাতে চাইছেন। বর্তমানে উত্তরপ্রদেশ কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ পুত্র।

কুস্তিগীররা চাইছেন, কুস্তি ফেডারেশনের মাথায় একজন মহিলাকে বসানো হোক। তারা আরও দাবি জানিয়েছেন, ব্রিজভূষণ শরণ সিং বা তাঁর পরিবারের কোনও সদস্য কুস্তি ফেডারেশনের কোনও পদে আসীন হতে পারবে না। সব মিলিয়ে এবার কিন্তু অন্যমাত্রা পেতে চলেছে ভারতীয় কুস্তির নির্বাচন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+