যন্তর মন্তরে নিরাপত্তা বৃদ্ধি, সাক্ষীদের সঙ্গে দেখা করতে বাধা মহিলা কমিশনের চেয়ারপার্সনকেও
বুধবার রাত থেকেই অশান্ত যন্তর মন্তর। বৃহস্পতিবার সকালেও পরিস্থিতি বেশ থমথমে। রাতে কুস্তিগীরদের সঙ্গে অশান্তির জেরে সকাল থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে।
সূত্রের খবর, বজরং-সাক্ষীদের ধরনা মঞ্চে আশে পাশে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি গোটা অঞ্চলটিকে ব্যারিকেড করা হচ্ছে, যাতে বহিরাগতরা সহজে প্রবেশ করতে না পারে।


এরপর দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বাতী মালিয়াল বলেন, 'কেন দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ শরণ সিংকে নিরাপত্তা দিচ্ছে? কেন তাঁকে গ্রেফতার করছে না?'
Delhi | I have come to meet the girls (wrestlers) again since it is my duty. Wrestlers Vinesh Phogat & Sakshi Malik told us they were being tortured, & there were police officers who were drunk & misbehaved with them. I am concerned for their safety. Why is Delhi Police… pic.twitter.com/DHlctYIYDy
— ANI (@ANI) May 4, 2023
কী হয়েছিল বুধবার গভীর রাতে যন্তর মন্তরে? আন্দোলনরত কুস্তিগীরদের দাবি, বুধবার দিনভর বৃষ্টি হওয়ায় তাঁরা যন্তর মন্তরে ধরনায় বসতে পারেননি। রাতে বিক্ষোভস্থলে তাঁরা ঘুমোনোর জন্য গদি নিয়ে আসেন, সেই সময়ই মদ্যপ অবস্থায় থাকা কয়েকজন পুলিশ কর্মী তাঁদের উপরে চড়াও হয় এবং তাঁদের বিক্ষোভস্থল থেকে সরানোর চেষ্টা করে।


#WATCH | Delhi: A scuffle breaks out between protesting wrestlers and Delhi Police at Jantar Mantar pic.twitter.com/gzPJiPYuUU
— ANI (@ANI) May 3, 2023
যদিও দিল্লি পুলিশের ডিসিপি প্রণব তয়ালের বক্তব্য, 'পুলিশ খাট নিয়ে যাওয়া বাধা দিলে সমর্থকরা জোর করে খাটগুলি ট্রাক থেকে নামাতে যান। তখনই ধাক্কাধাক্কি শুরু হয়।'
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications