যন্তর মন্তরে উত্তেজনা, ব্যারিকেড ভেঙে কুস্তিগীরদের আন্দোলনে যোগ দিলেন কৃষকরা
সোমবার সকালেই যন্তর মন্তরে চূড়ান্ত উত্তেজনা। ব্যারিকেড ভেঙে কুস্তিগীরদের আন্দোলনে যোগ দিলেন কিষান মোর্চার সদস্যরা। রবিবারই কৃষক, খাপ পঞ্চায়েতের সদস্যরা কুস্তিগীরদের আন্দোলনে সামিল হয়েছিলেন। সোমবার তার রেশ ভালো রকমই পড়ল রাজধানীতে।
সোমবার সকাল থেকে প্রচুর সংখ্যক কৃষক আসতে শুরু করেন যন্তর মন্তর চত্তরে। কঠোর নিরাপত্তা বলেয় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। পুলিশ আগত কৃষকদের আটকালে উত্তেজনার সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেন কিষান মোর্চার সদস্যরা। তীব্র উত্তেজনা সৃষ্টি হয় কুস্তিগীরদের আন্দোলনে।

রবিবারই কুস্তিগিরদের সমর্থনে যন্তর মন্তরে উপস্থিত হন খাপ পঞ্চায়েতের সদস্যরা। তার আগেই শনিবার কিষান মোর্চার তরফে জানানো হয়, কুস্তিগিরদের সমর্থনের দেশজুড়ে মিছিল বের করার পরিকল্পনা করছেন তাঁরা। গতকালই কুস্তিগীদের সমর্থনে ধরনা মঞ্চে আসেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তাঁর সঙ্গে ছিলেন আরও কৃষক নেতা হান্নাম মোল্লা। সোমবারও দেখা গেল কিষান মোর্চার সদস্যরা তাদের পতাকা নিয়ে কুস্তিগীরগের আন্দোলনে যোগ দিয়েছেন।
#WATCH | Farmers break through police barricades as they join protesting wrestlers at Jantar Mantar, Delhi
— ANI (@ANI) May 8, 2023
The wrestlers are demanding action against WFI chief and BJP MP Brij Bhushan Sharan Singh over allegations of sexual harassment. pic.twitter.com/k4d0FRANws
কুস্তিগীরদের সঙ্গে আলোচনার পর সুরেন্দ্র সোলাঙ্কি বলেন, 'কৃষক সভা, কুস্তিগীরদের সঙ্গে খাপ পঞ্চায়েত সদস্যদের আলোচনা হয়েছে। আমরা সরকারকে ১০ দিন সময়সীমা দিচ্ছি। এরমধ্যে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের ব্যাপকতা আরও বাড়বে।'

একটি ভিডিও পোস্ট করে ব্রিজভূষণ বলেন, 'খাপ পঞ্চায়েতের কাছে আমি অনুরোধ করছি, তদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রিপোর্ট দেখে আপনাদের অনুতপ্ত হতে হচ্ছে, এমনটা যেন না হয়। যদি দোষী সাব্যস্ত হই, তাহলে আমি নিজেই খাপ পঞ্চায়েতে যাব। তখন আমাকে জুতোপেটা করে মেরে ফেলবেন। কিন্তু আমার অনুরোধ, ছোটরা যা ভুল করছে সেটা আপনারা করবেন না।'

ব্রিজ ভূষণ আগেও বলেছিলেন, 'আমার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলেও আমি ফাঁসিতে ঝুলব। বিষয়টি দিল্লি পুলিশের অধীনে, তাই আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। কুস্তির সাথে যুক্ত যে কাউকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত।"
২ সপ্তাহ আগে কুস্তিগীররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে। কিন্তু বজরং-সাক্ষীদের দাবি গ্রেফতার করতে হবে যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজভূষণকে।












Click it and Unblock the Notifications