ব্রিজ ভূষণের মুখে ফের চক্রান্তের তত্ত্ব, সাক্ষীদের অনুশীলন শুরুর পরামর্শ যোগেশ্বরের

এক সপ্তাহ ধরে চলছে কুস্তিগীরদের ধরনা। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং। প্রথম কয়েকদিন নীরব থাকলেও পাল্টা সুর চড়িয়েছেন তিনিও। রবিবার ফের একবার প্রতিবাদী কুস্তিগীরদের তীব্র ভাষায় আক্রমণ করলেন ব্রীজ ভূষণ, সঙ্গে এই আন্দোলনের সঙ্গে রাজনীতিকরনের প্রসঙ্গ তুলে আনলেন।

গত এক সপ্তাহে বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, ভূপিন্দর সিং হূডা সহ রাজনীতির কুশীলবরা।বিরোধী একাধিক বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়েছে কুস্তিগীরদের এই আন্দোলনকে। এবারই বিষয়টাকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে গেলেন ব্রিজ ভূষণ।

1

তাঁর স্পষ্ট বক্তব্য, 'আমি প্রথম থেকে বলে আসছি এই আন্দোলন কোন ক্রীড়াবিদদের আন্দোলন নয়। এর পিছনে রয়েছে রাজনীতিবিদদের চক্রান্ত। কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল কুস্তিগীদের আন্দোলনকে ব্যবহার করছেন। আমার পদত্যাগের জন্য এই আন্দোলন হচ্ছে না।'

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, 'হরিয়ানার ৯০ শতাংশ ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা আমাকে বিশ্বাস করেন। ফেডারেশনের প্রতিও তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমার বিরুদ্ধে যাঁরা অভিযোগ এনেছেন, তাঁরা সকলে একই আখড়ার সদস্য। সেই আখড়া পরিচালনা করেন কংগ্রেস নেতা দীপেন্দর হুডা।'

2

যদিও পাল্টা সুর চড়িয়েছে কংগ্রেসও। বরার্ট বঢড়া জানিয়েছেন, 'কুস্তিগীরদের মনের কথা শুনতে চান না প্রধানমন্ত্রী।' গতকাল প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, ' প্রধানমন্ত্রী এই কুস্তিগীরদের নিয়ে একেবারেই ভাবিত নন। তাই এখনও পর্যন্ত একবারও কথা বলার প্রয়োজন মনে করেননি। অথচ যখন এরাই পদক জিতে দেশে ফিরেছিল তখন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সরকার চাইছে ব্রিজ ভূষণ শরণ সিংকে বাঁচাতে ।

এই পরিস্থিতিতে রবিবার মুখ খুললেন অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর তথা তদন্ত কমিটির অন্যতম সদস্য যোজ্ঞেশ্বর দত্ত। তিনি কিন্তু পরোক্ষে কটাক্ষ করলেন অবস্থানরত কুস্তিগীরদের।

কুস্তিগীর যোগেশ্বর দত্ত বলেছেন, 'এফআইআর দায়ের করা হয়েছে।এখন কুস্তিগীরদের তাদের অনুশীলনে মনোনিবেশ করা উচিত্‍। দীর্ঘ লড়াইয়ের পর এখন এফআইআর দায়ের হয়েছে। এবার নিজেদের অনুশীলনে মন দেওয়া উচিত কুস্তিগিরদের। অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আদালতের।'

2

মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানি ও শোষণের অভিযোগে শুক্রবার দিল্লি পুলিশ ডাব্লুএফআই সভাপতি সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সাত জন অভিযোগকারীকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+