এশিয়াডে পদকের থেকেও সুবিচার বেশি গুরুত্বপূর্ণ বজরংদের কাছে, ব্রিজ ভূষণকে সমন পাঠাতে পারে পুলিশ
এক সপ্তাহ পেরিয়ে গিয়ে নবম দিনে পড়ল কুস্তিগীরদের ধরনা। সোমবারও নিজেদের প্রতিবাদ অবস্থানে অনড় বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। নিজেদের লক্ষ্যে অটল রয়েছেন ভারতীয় কুস্তিগীররা। কয়েক মাস পরে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। কিন্তু প্রস্তুতি না নিয়ে দিনের পর দিন ধরনা মঞ্চে কাটাচ্ছেন কুস্তিগীররা। তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে এশিয়ান গেমসে ভারতীয় কুস্তি কতটা সাফল্য পাবে?
এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে পদক জয়ের থেকেও বিচার পাওয়া যায় তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বজরং পুনিয়া। সোমবার অলিম্পিকে পদক জয়ী ভারতীয় কুস্তিগীর বলেন, 'এশিয়াডে পদক জয়ের থেকেও আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুবিচার পাওয়া।'

কিন্তু সুবিচার না পাওয়া পর্যন্ত যে তাঁদের লড়াই চলবে তা সপ্তাহের শুরুতেই স্পষ্ট করেদিলেন প্রতিবাদী কুস্তিগীররা।ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সাত জন অভিযোগকারীকে নিরাপত্তা দেওয়া হয়েছে।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে দ্রুত অভিযোগকারীদের বয়ান রেকর্ড করা হবে।

দিল্লি পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য খুব তাড়াতাড়ি বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতিকে সমন পাঠানো হবে।তাঁকে এই বিষয়ে প্রশ্ন জি জ্ঞাসাবাদ করা হতে পারে।
ভারতীয় কু্স্তি ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং তার বিরুদ্ধে ওঠে যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রতিবাদী কুস্তিগীররা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications