এক সপ্তাহে সাক্ষীদের ধরনা, অভিযোগকারীদের নিরাপত্তা প্রদান দিল্লি পুলিশের
এক সপ্তাহে পড়ল কুস্তিগীরদের ধরনা। গত রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধারণা শুরু করেন এক ঝাঁক ভারতীয় কুস্তিগীর। গত এক সপ্তাহে ভারতীয় কুস্তিতে বিতর্কে ঝড় বয়ে গিয়েছে। সাক্ষী মালিক বজরং পুনিয়ারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন ।তাদের একটাই দাবি যৌন হেনস্তার কাণ্ডে অভিযুক্ত ব্রিজ ভূষণ সিংকে গ্রেফতার করতে হবে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সাত জন অভিযোগকারীকে নিরাপত্তা দেওয়া হয়েছে। সাক্ষীদের অভিযোগ ছিল চাপের মুখে ফেলা হচ্ছে তাদের ঐক্য, তাদের মনোবলকে ভাঙার চেষ্টা হচ্ছে যাতে করে তাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে এই অভিযোগ প্রত্যাহার করে নেন।

এই পরিস্থিতিতে রবিবার মুখ খুললেন অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর তথা তদন্ত কমিটির অন্যতম সদস্য যোজ্ঞেশ্বর দত্ত। তিনি কিন্তু পরোক্ষে কটাক্ষ করলেন অবস্থানরত কুস্তিগীরদের। তিন মাস আগে কেন পুলিশে অভিযোগ জানালেন না সাক্ষী মালিকরা? সেই প্রশ্ন তুললেন যোজ্ঞেশ্বর দত্ত।

কয়েক মাস আগে সোনাজয়ী কুস্তিগীর বিনেশ ফোগট প্রথম ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ আনেন। প্রথম দফায় গত ১৮ জানুয়ারি থেকে তাঁরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু সেবার তারা পুলিশের কাছে কোনও অভিযোগ জানাননি। ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে ধরনা প্রত্যাহার করে নেন।

#WATCH | Yogeshwar Dutt, Olympic medallist wrestler & a member of the committee that probed the allegations of sexual harassment of wrestlers says, "...Police will take action only when you report it to them. They won't do it if one sits at home. Wrestlers should have done it 3… pic.twitter.com/oYTjEemkI5
— ANI (@ANI) April 30, 2023
এদিনও সকাল থেকে যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনায় সামিল হন রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনে সদস্যরা। রবিবরা কুস্তিগীরদের সঙ্গে ধর্ণায় বসেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ।পাশাপাশি সাক্ষীদের সঙ্গে দেখা করেন বরার্ট বঢড়া।
এই মুহুর্তে ক্ষমতাহীন ভারতের কুস্তি ফেডারেশন। সোমবার ক্রীড়ামন্ত্রকের তরফে চিঠি দিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে কুস্তি ফেডারেশনে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটি ফেডারেশনের যাবতীয় কাজকর্ম সামলাবে নির্বাচন না হওয়া পর্যন্ত।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications