Wrestlers Protest: সাক্ষী-ববিতার বেনজির দ্বন্দ্ব, কুস্তিগীরদের আন্দোলনে লাগল রাজনীতির রঙ
দেড় মাসের বেশি সময় ধরে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। প্রতিদিনই তাঁদের ধরনা মঞ্চে গিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কিন্তু রাজনীতির ছত্র ছায়া থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন সাক্ষী মালিক বজরং পুনিয়ারা। কিন্তু এবার কুস্তিগীরদের সেই আন্দোলনেই লাগল রাজনীতির রঙ।
শনিবারই কুস্তিগির সাক্ষী মালিক এবং তাঁর স্বামী সত্যার্ত কাদিয়া একটি দীর্ঘ ভিডিও বার্তায় জানিয়েছিলেন, 'তাঁদের লড়াই ব্রিজভূষণের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নয়। শুধু কংগ্রেস নয়, বিজেপি নেতারাও তাঁদের সাহায্য করেছেন। প্রমাণ হিসাবে সাক্ষী মালিক দাবি করেন, যন্তরমন্তরে তাঁদের ধরনার ব্যবস্থা করে দিয়েছিলেন দুই বিজেপি নেতাই। একজন ববিতা ফোগাত, অন্যজন তীর্থ রানা।'

वीडियो में हमने तीरथ राणा और बबीता फोगाट पर तंज कसा था कि कैसे वे अपने स्वार्थ के लिए पहलवानों को इस्तेमाल करना चाह रहे थे और कैसे पहलवानों पर जब विपदा पड़ी तो वे जाकर सरकार की गोद में बैठ गये. हम मुसीबत में ज़रूर हैं लेकिन हास्यबोध इतना कमज़ोर नहीं हो जाना चाहिए कि ताकतवर को… https://t.co/xGn81uHyav
— Sakshee Malikkh (@SakshiMalik) June 18, 2023
নিজের নাম কুস্তিগীরদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে যেতেই মুখ খোলেন ববিতা ফোগাত। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন ববিতা। সেখানে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাক্ষী মালিককে। অলিম্পিকে পদকজয়ী সাক্ষীকে কংগ্রেসের পুতুল বলেও উল্লেখ করেন।
বিজেপি নেত্রী ববিতা সরাসরি জানিয়ে দেন, তিনি কুস্তিগিরদের কোনওরকম সাহায্য করেননি। কুস্তিগিরদের হাতে তেমন কোনও প্রমাণ নেই। ববিতার বক্তব্য, 'আমি ওদের একাধিকবার বলেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে। কিন্তু সেটা ওরা না করে দীপেন্দ্র হুডা, প্রিয়াঙ্কা গান্ধীদের মতো কংগ্রেস নেতানেত্রীর সাহায্য নিয়েছে।’

एक कहावत है कि
— Babita Phogat (@BabitaPhogat) June 18, 2023
ज़िंदगी भर के लिये आपके माथे पर कलंक की निशानी पड़ जाए।
बात ऐसी ना कहो दोस्त की कह के फिर छिपानी पड़ जाएँ ।
मुझे कल बड़ा दुःख भी हुआ और हँसी भी आई जब मैं अपनी छोटी बहन और उनके पतिदेव का विडीओ देख रही थी , सबसे पहले तो मैं ये स्पष्ट कर दूँ की जो अनुमति का काग़ज़… https://t.co/UqDMAF0qap
এরপরই সাক্ষীকে তীব্র কটাক্ষ করে লেখেন, 'দিদি, আপনি বাদামের তৈরি রুটি খান। কিন্তু আমি এবং আমার দেশের মানুষও গমের তৈরি রুটি খাই, সবাই সবকিছুই বোঝে। এখন সময় এসেছে যে আপনি আপনার আসল উদ্দেশ্য বলুন কারণ এখন জনগণ আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে।'

Indonesia Open: ইন্দোনেশিয়া ওপেনে ইতিহাস, সাত্ত্বিক-চিরাগের খেতাব জয়
ববিতা ও সাক্ষীর মধ্যে চলা চরম দ্বন্দ্ব সামনে চলে আসছে। যা নিঃসন্দেহে কুস্তিগীরদের আন্দোলনকে অনেকটাই কালিমলিপ্ত করে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications