প্রতিবাদের মধ্যেই পদক জয়ের প্রস্তুতি শুরু কুস্তিগীরদের, রাজধানীর রাস্তায় ট্রেনিং বজরংদের

একদিকে প্রতিবাদ অন্যদিকে পদকের প্রস্তুতি। প্রতিবাদের মঞ্চ থেকেই পদক জয়ের প্রস্তুতি শুরু করে দিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা।

কুস্তি ফেডারেশেনর সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে পুনরায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন একঝাঁক কুস্তিগীর।কিন্ত প্রতিবাদ অবস্থানের মধ্য থেকেও প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না কুস্তিগীররা।

১

বুধবার সকালেই রাজধানীর রাস্তাতেই ট্রেনিং শুরু করে দেন পদকজয়ী কুস্তিগীররা। শুধুমাত্র ফিজিক্যাল ট্রেনিংই নয়, একই সঙ্গে হালকা কুস্তিও লড়েন নিজেদের মধ্যে। আগামী বছর প্যারিস অলিম্পিক। প্রতিবাদ অবস্থানের জেরে যাতে প্রস্তুতিতে খামতি না থাকে তার জন্য সতর্ক সাক্ষী মালিক, বিনেশ ফোগটরা।

২

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, 'আমরা এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ অবস্থান করছি একইসঙ্গে ট্রেনিংও করছি।দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে ভারতের হয়ে পদক জয়ের। এই সেই দায়িত্ব যথাযত পালন করবো। পুলিশ আমাদের এখনও এফআইএর নেয়নি। তাহলে পুলিশ কখনই আমাদের প্রতিবাদ ও ট্রেনিংকে এখানে বন্ধ করে দিতে পারে না।'

কমনওয়েলথ হোক বা অলিম্পিক বিগত কয়েক বছর ধরেই ভারতীয় কুস্তিগীরদের সাফল্য অব্যাহত। পদকের পোডিয়ামে জায়গা করে নিয়েছেন বজরং পুনিয়া,সাক্ষী মালিক, রবি দাহিয়ারা।


আগামী বছর প্যারিসে বসছে অলিম্পিকের আসর। কুস্তিগীরদের উপর রয়েছে দেশবাসীর পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু কুস্তির আখড়ায় প্রস্তুতি নয়, সাক্ষী-বি‌নেশরা এখন প্রতিবাদের মঞ্চে সামিল। কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে। তাই রাস্তায় দিন রাত কাটছে কুস্তিগীরদের। কিন্তু প্রতিবাদের মধ্যেই পদকের লক্ষ্যে অবিচল কুস্তিগীররা।

৩

মঙ্গলবার দিল্লি পুলিশকে এফআইআর এই বিষয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।কিন্তু কুস্তিগীরদের দাবি পুলিশ এফআইআর নিচ্ছে না।সব মিলিয়ে কুস্তিতে জট অব্যাহত।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+