কেন্দ্রের কমিটিতে অখুশি কুস্তিগীররা, অনুরাগের বিরুদ্ধে কথার খেলাপের অভিযোগ! ব্রিজ ভূষণকে বাঁচাতে চাইছে বিজেপি?

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে ধর্না শুরু করেছিলেন কুস্তিগীররা। অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর তা তুলেও নেন। তবে কেন্দ্রের কমিটি গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন কুস্তিগীররা।

কেন্দ্রীয় সরকারের ভূমিকায় প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন কুস্তিগীররা। উঠল কথার খেলাপের অভিযোগ। ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতন-সহ একাধিক অভিযোগ তুলে যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন কুস্তিগীররা। তারপর তাঁদের সঙ্গে বৈঠক করে ওভারসাইট কমিটি গড়ার কথা ঘোষণা করেছিলেন অনুরাগ ঠাকুর।

কেন্দ্রের কমিটি গঠনের পদ্ধতিতে অখুশি কুস্তিগীররা

রবিবার এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। যদিও গতকাল এমসি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা ঘোষণা করেন তিনি। অনুরাগ ঠাকুর দুই দফায় কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করেছিলেন। দ্বিতীয় দফার বৈঠকে তিনি কুস্তিগীরদের নানা অভিযোগ শুনে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। অনুরাগের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার করেন কুস্তিগীররা। ভারতীয় অলিম্পিক সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও তদন্ত কমিটি গড়ার কথা জানানোর পর অনেকেই মনে করছিলেন, কুস্তিগীররা ন্যায়বিচার পেতে চলেছেন। যদিও বর্তমানে যা পরিস্থিতি তাতে বিরোধীদের অভিযোগ, বিজেপি বাঁচাতে চাইছে ফেডারেশন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণকে।

ব্রিজ ভূষণ শরণ সিং-সহ ফেডারেশনের আধিকারিক ও কোচেদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তার তদন্ত করতেই এই ওভারসাইট কমিটি গড়ে কেন্দ্র। এমনকী তদন্ত শেষ না হওয়া অবধি ব্রিজ ভূষণকে সভাপতির পদ থেকে সরতে হবে বলেও জানানো হয়। ফেডারেশনের যাবতীয় দৈনন্দিন কাজকর্মও ওভারসাইট কমিটির তত্ত্বাবধানে চলবে বলে জানানো হয়। এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা কমিটির। যদিও ব্রিজ ভূষণ শরণ সিং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ এখনও করেননি। ফেডারেশন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে যে জবাবদিহি করেছিল তাতেও কুস্তিগীরদের বক্তব্যকে মান্যতা দেওয়া হয়নি। ব্রিজ ভূষণ-সহ ফেডারেশন কর্তারা ষড়যন্ত্রের তত্ত্বও ভাসিয়ে দেন।

যন্তর মন্তরে ধর্নামঞ্চে সামনের সারিতে থেকে সরব হয়েছিলেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সরিতা মোর, সাক্ষী মালিকের মতো কুস্তিগীররা। তাঁরা অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকেও উপস্থিত ছিলেন। যদিও কেন্দ্রের কমিটি গঠনের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁরা টুইটারে সরব হয়েছেন। যেখানে ট্যাগ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ট্যাগ করা হয়েছে অনুরাগকেও। কুস্তিগীরদের সাফ কথা, আমাদের আশ্বস্ত করা হয়েছিল ওভারসাইট কমিটি গঠনের আগে আমাদের সঙ্গে কথা বলা হবে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি তেমন কিছুই হয়নি। উল্লেখ্য, মেরি কমকে প্রধান করে ওভারসাইট কমিটিতে রাখা হয়েছে প্রাক্তন কুস্তিগীর যোগেশ্বর দত্ত, প্রাক্তন শাটলার তথা মিশন অলিম্পিক সেলের সদস্য ত্রুপ্তি মুরগুণ্ডে, টপসের প্রাক্তন সিইও রাজাগোপালন ও সাইয়ের প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর রাধিকা শ্রীমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+