টুইটে গ্রেফতারের দাবি গীতা ফোগাটের, খারিজ করল পুলিশ
বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম যন্তর মন্তর। বুধবার রাত থেকেই কুস্তিগীরদের ধরনায় উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সারা দিন যা অব্যাহত থাকল। বেলাশেষে বিতর্কের মাত্রাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন কুস্তিগীর গীতা ফোগাট। সমাজ মাধ্যমে গীতা ঘোষণা করেন, তাঁকে এবং তাঁর স্বামী পবন সারোহাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজধানীতে।
টুইটে গীতা লেখেন, 'আমাকে এবং আমার স্বামী পবন সারোহাকে দিল্লি পুলিশ আটক করেছে। এটা অত্যন্ত দুঃখের।' যন্তরমন্তরে বিক্ষোভে অংশ নেওয়ার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন কুস্তিগীর গীতা ফোগট।

যদিও তাঁর এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, জাতীয় কুস্তিগীর গীতা ফোগাট ও তাঁর স্বামী পবন সারোহাকে গ্রেফতার করা হয়নি। তাঁদের প্রতিরোধমূলক হেফাজতে রাখা হয়েছে।
ফের টুইট করে গীতা ফোগাট লেখেন, 'যন্ত্রর মন্তর যাওয়ার পথে আমাকে পুলিশ আটকায়। পুলিশের পক্ষ থেকে বলা হয় আপনার সামনে দুটি রাস্তা রয়েছে। একটি বাড়ি ফিরে যাওয়া অন্যটি পুলিশ স্টেশন যাওয়া। অত্যন্ত লজ্জার এই ঘটনার।'
दिल्ली पुलिस की मनमानी
— geeta phogat (@geeta_phogat) May 4, 2023
मुझे जंतर- मंतर पर मेरे भाई-बहनों से मिलने जाने के लिए भी रोक दिया गया
पुलिस कह रही है की दो ही रास्ते हैं या तो अपने घर वापिस जाओ या फिर पुलिस के घर चलो
बेहद निंदनीय pic.twitter.com/yKbUT3LOwq
বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরেদর ধরনা। প্রতিবাদী কুস্তিগীরা দাবি করেছিলেন, গভীর রাতে মদ্যপ অবস্থায় থাকা কয়েকজন পুলিশ কর্মী তাঁদের উপরে চড়াও হয় এবং তাঁদের বিক্ষোভস্থল থেকে সরানোর চেষ্টা করে।এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার রাতে অশান্তির পরেই সকালে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ দীপেন্দ্র হুডা এবং দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়াল। কিন্তু আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে দেখা করার আগেই পুলিশ তাদের আটক করে।
दिल्ली पुलिस की मनमानी
— geeta phogat (@geeta_phogat) May 4, 2023
मुझे जंतर- मंतर पर मेरे भाई-बहनों से मिलने जाने के लिए भी रोक दिया गया
पुलिस कह रही है की दो ही रास्ते हैं या तो अपने घर वापिस जाओ या फिर पुलिस के घर चलो
बेहद निंदनीय pic.twitter.com/yKbUT3LOwq
এই ঘটনার পরই বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যন্তর মন্তরে। পাশাপাশি গোটা অঞ্চলটিকে ব্যারিকেড করা হয়, যাতে বহিরাগতরা সহজে প্রবেশ করতে না পারে। বেলা গড়াতেই গীতার টুইট আবারও বিতর্কে কয়েকগুণ বাড়িয়ে দিল।














Click it and Unblock the Notifications