পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতীয় কুস্তিগীর গীতা ফোগাত
পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতীয় এই ক্রীড়াবিদ। এদিন মা হয়েছেন ভারতীয় কুস্তিগীর গীতা ফোগাত।
পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতীয় ক্রীড়াবিদ গীতা ফোগাত। মঙ্গলবার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ডাক্তাররা মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন। সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে ছবি তুলে এদিন সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার কথা জানালেন ফোগাত। ক্রিসমাসের একদিন আগে মা হয়েছেন ফোগাত। ২০১৬ সালে কুস্তিগীর পবন কুমারের সঙ্গে গীতার চার হাত এক হয়েছিল।

প্রসঙ্গত ২০১০ সালে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন গীতা। এরপর ২০১২ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। মাঝে ২০১১ সালে মেলবোর্ন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন গীতা। ২০১৩ সালের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের আসর থেকে রুপো ও ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গীতার ব্রোঞ্জ রয়েছে।
উল্লেখ্য গীতা ও তাঁর বোন ববিতা ফোগাতের কুস্তিতে সাফল্য ও তাঁদের জীবনসংগ্রাম নিয়ে বলিউডের জনপ্রিয় স্পোর্টস ফিল্ম 'দঙ্গল' সিনেমা হয়েছে। যেখানে গীতার বাবা মহাবীর সিং ফোগাতের চরিত্রে আমির খান অভিনয় করেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications