Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রিজ ভূষণের বিরুদ্ধে পাল্টা চাপ কুস্তিগীরদের, নার্কো টেস্টের মাধ্যমে সত্য সামনে আনার দাবি

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের সংঘাত অব্যাহত। দুই গত সপ্তাহের বেশি সময় ধরে সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধরনা চালিয়ে যাচ্ছেন। আদালতের নির্দেশে কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। অন্যদিকে নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়ে এসেছেন ব্রিজ ভূষণও।

এই পরিস্থিতিতে বুধবার যৌন হেনস্থার অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সুর আরও চড়ালেন আন্দোলনকারী কুস্তিগীররা। এবার সরাসরি ব্রিজ ভূষণের নার্কো পরীক্ষার দাবি তুললেন সাক্ষী মালিক।

১

বুধবার যন্তর মন্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন আন্দোলনকারী কুস্তিগীররা। সেখানেই অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, 'আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে নার্কো টেস্ট করানোর জন্য। আমরাও এই পরীক্ষার জন্য প্রস্তুত। তারপরই সত্য সামনে আসবে। কে দোষী কে নির্দোষ প্রমাণিত হয়ে যাবে।'

একইসঙ্গে কুস্তিগীরদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে আইওএ-কুস্তি ফেডারেশনের জন্য যে অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে তাদের কাছেও যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে।

২

এই সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকেই ভিনেশ ফোগট বলেন,'আমরা রতন টাটাকে অনুরোধ করব কুস্তির পরিকাঠামোর উন্নয়নের জন্য যে অর্থ তিনি প্রদান করেছেন তা আদৌও সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখত।'

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত ১৫ দিনের বেশি সময় ধরে চলছে কুস্তিগীরদের প্রতিবাদ ধরনা।


আন্দোলনকারী সাক্ষী-ভিনেশদের দাবি যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি। বজরং, সাক্ষীরা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন শীর্ষ পদ থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সুবিচার না পাওয়া পর্যন্ত যে তাঁদের লড়াই চলবে তা শুরুতেই স্পষ্ট করেদিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা।ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।কিন্তু পুলিশ এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি তাঁর বিরুদ্ধে।

৩

কুস্তিগীরদের এই আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের সমর্থন জানিয়েছে। কংগ্রেস, টিএমসি, আম আদমি পার্টি এবং বাম সহ বেশ কয়েকটি দলের একাধিক নেতা যন্তর-মন্তরে তাদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই নিয়ে লেগেছে রাজনীতির রংও।

কুস্তিগীদের আন্দোলনে সামিল হয়েছেন কৃষক, খাপ পঞ্চায়েত সদস্যরাও। এমনকি খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে , সরকারকে ১০ দিন সময়সীমা দেওয়া হয়। এরমধ্যে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের ব্যাপকতা আরও বাড়বে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+