World Swimming Championships: ভেঙে গেল ফেল্পসের রেকর্ড , অলিম্পিকের আগেই জলের দুনিয়ায় ফরাসি বিপ্লব

মাইকেল ফেল্পসের রেকর্ড ভেঙে চুরমার। বিগত এক দশকের বেশি সময় ধরে জলের রাজা বলতে একজনের নামই উঠে আসে। তিনি মার্কিন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস। অলিম্পিকে ২৩টি সোনার পদক জয়ী ফেল্পসের ঝুঁলিতেই ছিল এতদিন ৪০০ মিটারে ব্যক্তিগত রেকর্ড। কিন্ত সেই রেকর্ড ভেঙে দিলেন ফরাসি তরুণ সাঁতারু লিওন মার্চান্ড।

জাপানে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ফেল্পসের রেকর্ড ভেঙে তাক লাগিয়ে দিলেন ২১ বছর বয়সি এই ফরাসি সাঁতারু। ফেল্পসের সামনেই ভাঙলেন তাঁর রেকর্ড। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ৪০০ মিটার সাঁতারে ব্যক্তিগত ইভেন্টে রেকর্ড গড়েছিলেন ফেল্পস। সময় নিয়েছিলেন ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড। কিন্তু রবিবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে লিওন ৪ মিনিট ২.৫০ সেকেন্ডে ৪০০ মিটার সাঁতরে দিলেন।

লিওন মার্চান্ড

ফরাসি তরুণ সাঁতারুর ঝুলিতেই এখন বিশ্ব রেকর্ড। ২০০৮ সালে করা ফেল্পসের রেকর্ডটি অলিম্পিকে ইতিহাস হয়ে আছে। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে খুব কাছাকাছি গিয়েও ফেল্পসের রেকর্ড ভাঙা অধরাই থাকে লিওনের। তবে এবার কিংবদন্তির রেকর্ড ভেঙে তাক লাগিয়ে দিলেন।

ফ্রান্সের সাঁতারু হলেও লিওন অনুশীলন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বব বোমানের অধীনে অনুশীলন করেন লিওন। বব মার্কিন জাতীয় সাঁতার দলের কোচ। যিনি অনেকবেশি পরিচিত ফেল্পসের গুরু হিসাবে। বোমান যিনি ফ্লেপসের কেরিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁর হাত ধরেই বিশ্ব সাঁতারে উঠে এল এক নতুন তারকা। যিনি ফেল্পসের রেকর্ড ভেঙে দিলেন। রবিবার নিজের উত্তরসূরিকে সামনে থেকেই দেখলেন ফেল্পস।

ফেল্পস

অলিম্পিকে ২৩টি সোনা সহ ২৮টি পদক জিতে ফেল্পস কালের সেরা পদকজয়ী। ভেঙে দিয়েছিলেন সাঁতারু মার্ক স্পিৎজের ৪৪ বছর আগেকার রেকর্ডও। ইতিমধ্যেই ফেল্পসের প্রশংসা পেয়েছেন লিওন। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফরাসি সাঁতারুর পারফরম্যান্স নজর কাড়ে মার্কিন কিংবদন্তির। ররিবার রেকর্ড গড়ার পর তরুণ ফরাসি সাঁতারুকে শুভেচ্ছাও জানান অলিম্পিকে পদকের রাজা।

ফেল্পস

২০১৬ সালে রিও অলিম্পিকের পর অবসর গ্রহণ করেন ফেল্পস। যদিও অলিম্পিকে রেকর্ড এখনও তাঁরই অধীনে। রেকর্ড পরিমাণ সোনা ছাড়াও জিতেছেন বোঞ্জ এবং রূপোর পদকও। অলিম্পিকের পদকের রাজা বলা হয় তাঁকে।

আগামী বছর প্যারিসে বসছে অলিম্পিকের আসর। নিজের দেশের অলিম্পিকে নজর কাড়তে তৈরি লিওন। তাঁর দিকে আগামী বছর অলিম্পিকে বাড়তি নজর থাকবে তা বুঝিয়ে দিলেন ফরাসি সাঁতারু। ৪০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারের ব্যাক্তিগত ইভেন্টেও অন্যতম ফেভারিট ধার হচ্ছে লিওনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+