বিশ্বকাপ: ১৫০ রানের ব্যবধানে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চ, ২১ ফেব্রুয়ারি : ভারতের কাছে হারের পর ফের ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারতে হল পাকিস্তানকে। শনিবার গ্রুপ ম্যাচে পাকিস্তানকে ১৫০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। প্রথম ৮ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তানের বোলাররা চাপের মুখে ফেলে দিয়েছিল। কিন্তু তা ধরে রাখতে পারেনি তারা। একাধিক চার, ক্যাচ ফসকে নিজেদের জায়গা আলগা করতে শুরু করে পাক দল।

বিশ্বকাপ: ১৫০ রানের ব্যবধানে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মিডল ওভারে উইকেট পড়তে না দেওয়াই ছিল ওয়েস্ট ইন্ডিজের স্ট্র্যাটেজি। শেষ পাঁচ ওভারে ৭৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন সামি (২৮ বলে ৩০ রান) এবং অ্যান্ড্রু রাসেলের ১৩ বলে ৪২ রান পাক বোলিংকে ছত্রভঙ্গ করে দেয়। রাসেলের ব্যাট থেকে বেরনো ৩টি চার এবং ৪টি ছক্কা ক্রিকেটপ্রেমীদের বড় পাওনা।

তবে এদিন ব্যাটে সফল হতে পারেননি ক্রিস গেইলস। ১৪ বলে মাত্র ৪ রান করেই ফিরতে হয় গেইলসকে। ওয়েস্ট ইন্ডিজের খেলার সময় মাঠে বেশ বেগ পেতে হচ্ছিল পাকিস্তানি ফিল্ডারদের। শেষমেশ পাকিস্তানকে ৩১০ রানের লক্ষ্যমাত্রা দেয় ওয়েস্ট ইন্ডিজ। যা পূরণে অসফল হয় পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+