(ছবি) বিশ্বকাপ ২০১৪: ১০ খেলোয়াড়ের ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারাল মেক্সিকো
রেসিফ, ২৪ জুন : ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ এ -তে দ্বিতীয় স্থানে শেষ করল মেক্সিকো। আর এর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের দ্বিতীয় পর্যায় থেকে বিদায় নিল ক্রোয়েশিয়া।
এদিনের ম্যাচে মেক্সিকোর শুধু প্রয়োজন ছিল নিজেদের হার আটকানো। এমনকী গেম ড্র হলেও কিছু এসে যেত না মেক্সিকোর। কিন্তু ১০ খেলোয়াড়ের ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিল মেক্সিকোর দ্বিতীয়ার্ধের তিন গোল।
৭২ মিনিটে মারকুয়েজ প্রথম গোল করে। এর পর অ্যান্দ্রেজ গুয়ারাদো মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোল করেন। জেভিয়ার হার্নান্দেজ তৃতীয় গোলটি করেন।
চূড়ান্ত গ্রুপ টেবিল
ব্রাজিল: খেলেছে -৩, জয়-২, ড্র-১, গোল করেছে-৭, গোল খেয়েছে ২, প্রাপ্ত পয়েন্ট - ৭
মেক্সিকো: খেলেছে -৩, জয়-২, ড্র-১, গোল করেছে - ৪, গোল খেয়েছে-১, প্রাপ্ত পয়েন্ট - ৭
ক্রোয়শিয়া: খেলেছে- ৩, জয়-১, হার-২, গোল করেছে- ৬, গোল খেয়েছে - ৬, প্রাপ্ত পয়েন্ট - ৩
ক্যামারুন: খেলেছ - ৩, হার- ৩, গোল করেছে - ১, গোল খেয়েছে-৯, প্রাপ্ত পয়েন্ট -০

বাকযুদ্ধ
মেক্সিকোর অ্যান্দ্রেজ গুয়ারদাদোর সঙ্গে ক্রোয়েশিয়ার দারিজোর স্রানার বাকযু্দ্ধ।

অসন্তোষ
রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ জেভিয়ার হার্নান্দেজের।

উল্লাস
গোল করার পর মেক্সিকোর রাফেল মারকুইজের উল্লাস।

জয়ী
জয়ের পর মেক্সিকোর উচ্ছ্বাস।

গোলে বল
গোল বল ঢোকানোর পরে জেভিয়ার হার্নান্দেজের উচ্ছ্বাস।

কোচ
মেক্সিকোর জয়ের পর কোচ মিগুয়েল হেরেরা।

সমর্থন
মেক্সিকোর সমর্থনের তরুণীর আনন্দ অশ্রু।

কাট-আউট
মেক্সিকোর কোচের কাট আউট নিয়ে মেক্সিকোর সমর্তকদের উল্লাস।












Click it and Unblock the Notifications