World Chess Championship: বিশ্ব সেরার লড়াইয়ে ফের ড্র করলেন গুকেশ-লিরেন, শেষ রাউন্ডেই হবে চ্যাম্পিয়ন নির্ধারণ?

শেষ দিকে যত এগোচ্ছে ততই টান টান হচ্ছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই। মঙ্গলবার বিশ্রামের পর বুধবার ছিল ১৩তম রাউন্ডের খেলা। কিন্ত এই গেমও ড্র হল। বুধবারের পর গুকেশ ও ডি লিরেন দুই জনেরই পয়েন্ট ৬.৫। বৃহস্পতিবার শেষ রাউন্ডের খেলা হবে। যে জিতবে সেই হবেন বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু শেষ গেমও ড্র হলে খেলা চলে যাবে টাইব্রেকারে।

মধ্যে ১১তম রাউন্ডে এগিয়ে গিয়েছিলেন গুকেশ। কিন্ত ১২তম রাউন্ডে এসে খেলায় সমতা ফেরান লিরেন। ফলে এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে পারেননি গুকেশ। ১২তম রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন করেন চিনের দাবাড়ু। বুধবার গেম ড্র হওয়ায় শেষ বৃহস্পতিবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষায় দাবা প্রেমীরা।

বুধবার অবশ্য ১৩তম রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলতে শুরু করেন গুকেশ। এই ঘুঁটি নিয়েই ১১তম রাউন্ডে জয় পান গুকেশ। তবে বুধবার ৫ ঘ্ণ্টার বেশি সময় খেলা চলল কিন্তু গুকেশ জয় হাসিল করতে পারলেন না। প্রথম আটটি চালের জন্য মাত্র ৫৫ সেকেন্ড সময় নেন ভারতের গ্র্যান্ডমাস্টার। চিনের দাবাড়ু ১ ঘণ্টার বেশি সময় নেন। গুকেশের আক্রমণাত্বক খেলার সামনে বার বার চিন্তা করতে দেখা গেল লিরেনকে।

প্রথম ২৪ চালের পর গুকেশ কিছুটা এগিয়ে ছিলেন চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথম ৪০ চালের মধ্যে শেষ আটটি্ চালের জন্য চিনের দাবাড়ু সময় পান মাত্র ১২ মিনিট। কিন্ত চাপের মধ্যেও ভুল করেননি লিরেন। ফলে খেলা পরের রাউন্ডে যায়। শেষ রাউন্ডে জিতলেও বুধবার যেন বড্ড ডিফেন্সিভ খেললেন লিরেন।

তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেও গুকেশের সামনে গুটিয়ে থাকলেন। বরং পাল্টা আক্রমণ করতে থাকেন গুকেশ। কিন্তু একটা সময়ের পর দুই প্রতিযোগি ১৩তম রাউন্ড ড্র করার সিদ্ধান্ত নেন। ১৩টি রাউন্ডের মধ্যে গুকেশ ও লিরেন দু'জনেই দু'টি করে ম্যাচ জিতেছেন। বাকি ন'টি ম্যাচ ড্র হয়েছে। শেষ দিনে সাদা ঘঁুটি নিয়ে খেলবেন লিরেন। ১৪ গেমের প্রতিযোগিতায় যিনি আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবেন, তিনিই খেতাব জিতবেন। দু'জনের পয়েন্টই ৭ হলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে।

মোট ১৪ রাউন্ডের ফেলা শেষেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। রবিবার একাদশতম রাউন্ডে এগিয়ে যাওয়ায় খানিকটা সুবিধা পানগুকেশ। আগামী তিনটি ম্যাচ না হারলেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হল ভারতীয় দাবারুর কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+