World Chess Championship: বিশ্ব দাবায় টানা ষষ্ঠ গেম ড্র, সাদা ঘুঁটি নিয়েও ডেডলক ভাঙতে পারলেন না গুকেশ

World Chess Championship: বিশ্ব দাবা প্রতিযোগিতায় খেতাবি লড়াই উত্তেজক পরিসমাপ্তির দিকেই এগিয়ে চলেছে। আজ টানা ষষ্ঠ গেম ড্র হয়ে গেল।

এদিন ছিল নবম গেম। ৫৪ চালের পরই ড্র রাখতে রাজি হয়ে যান বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেন ও সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার ভারতের ডি গুকেশ।

World Chess Championship

বিশ্ব দাবায় প্রথম গেমটি জিতেছিলেন লিরেন। তৃতীয় গেম জেতেন গুকেশ। কিন্তু তারপর থেকে কেউই কোনও গেম জিততে না পারায় আজ ড্রয়ের ডাবল হ্যাটট্রিক হয়ে গেল। চলতি বিশ্ব দাবায় কাল তৃতীয় রেস্ট ডে। লিরেন ও গুকেশের ঝুলিতে রয়েছে ৪.৫ পয়েন্ট করে।

১৪টি গেমে নির্ধারিত হবে বিশ্ব দাবার খেতাব লিরেন ধরে রাখতে পারবেন, নাকি গুকেশ ছিনিয়ে নেবেন খেতাব। নবম পর্বের শেষে দুজনেই একই জায়গায়। তবে সাদা ঘুঁটি নিয়েও জিততে না পারা গুকেশের চিন্তা বাড়াতে পারে।

আর তিনটি রাউন্ড বাকি। তাতে খেতাব জেতার টার্গেটে কেউ পৌঁছতে পারলে হবে টাইব্রেক। টাইব্রেক হবে র‌্যাপিড ফরম্যাটে। মিডল গেমে আজ কিছুটা বেকায়দায় পড়লেও অবস্থা সামাল দিতে সক্ষম হন লিরেন। এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল যে, ৩০ মিনিটের মধ্যে লিরেনকে ২১টি চাল দিতে হতো।

এদিনও লিরেন যথেষ্ট চিন্তাভাবনা করেই চাল দিচ্ছিলেন। তাতেই সময়ের চ্যালেঞ্জ সামলাতে হয় তাঁকে। ১২টি চাল দিতেই গুকেশের চেয়ে ৩০ মিনিট বেশি লেগেছিল লিরেনের। ১৫টি চালের পর তা বেড়ে হয় ৫০ মিনিট। কাতালান ওপেনিং দিয়ে শুরু করেছিলেন গুকেশ। টানা পাঁচটি ড্রয়ের পর আজ সাদা ঘুঁটি নিয়ে তিনি জয় পেতে মরিয়াও ছিলেন। কিন্তু লক্ষ্যপূরণ হলো না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+