World Chess Championship: পঞ্চম গেম ড্র! লিরেনকে জোর টক্কর গুকেশের, জমজমাট বিশ্ব দাবা

World Chess Championship: বিশ্ব দাবা প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে জোর টক্কর দিচ্ছেন ডি গুকেশ। আজ ছিল পঞ্চম গেম।

এই গেমটি ড্র রাখতে সক্ষম হলেন গুকেশ। তিনিই হলেন বিশ্ব দাবার ইতিহাসে খেতাবের সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার।

World Chess Championship

এদিন অবশ্য বেশ কষ্টার্জিত জয়ই ছিনিয়ে নিতে হলো গুকেশকে। পঞ্চম গেমের পর দুজনেই আড়াই পয়েন্টে দাঁড়িয়ে।

৩২ বছরের লিরেনের সঙ্গে ১৮ বছরের চ্যালেঞ্জার গুকেশের এদিনের গেম ড্র হলো ৪০ চালের পরে। চলতি বিশ্ব দাবা প্রতিযোগিতার সিরিজে এটি তৃতীয় ড্র। আর পাঁচ পয়েন্ট ঝুলিতে পুরলেই লিরেনের কাছ থেকে বিশ্ব দাবার খেতাব ছিনিয়ে নেবেন গুকেশ।

কিংস পন দিয়ে গুকেশ এদিন শুরু করলেও ফ্রেঞ্চ ডিফেন্স নিয়ে প্রস্তুতি ছিলেন লিরেন। এই নিয়ে দ্বিতীয়বার তিনি ফ্রেঞ্চ ডিফেন্সের আশ্রয় নিলেন। প্রথম গেমে লিরেনের এই রণকৌশলে হারতে হয়েছিল গুকেশকে। ফলে তিনি এদিন বেশ সতর্কভাবেই খেলতে থাকেন।

গুকেশ প্রতিপক্ষকে সমস্যায় ফেলার কসুর করতে ছাড়েননি। তবে আগাগোড়া দাপট নিয়েই খেলতে থাকেন লিরেন। গুকেশের পাতা ফাঁদেও তিনি পা না দিয়ে ম্যাচ ড্রয়ের রাস্তাই বেছে নেন। ডিং লিরেন যে দুর্গ বানিয়ে ফেলেন তা ভেদ করার রাস্তা শেষ অবধি পাননি গুকেশ।

প্রতিযোগিতার নিয়ম মেনে দুজনেই ৪০ চাল সমাপ্ত হওয়ার পর ড্র মেনে নেন। সামগ্রিকভাবে ম্যাচে লিরেনের দাপট থাকলেও গুকেশের রক্ষণও বেশ জমাট ছিল। উল্লেখ্য, চলতি সিরিজের তৃতীয় গেমে গুকেশ হারিয়েছিলেন ডিং লিরেনকে।

আজ কিছুটা অপ্রত্যাশিতভাবেই গোড়ার দিকে তিনি আনঅর্থোডক্স এক্সচেঞ্জ ভ্যারিয়েশনের পথে হাঁটেন গুকেশ। নবম চালেই রানিকে হঠিয়ে দেন। খানিকটা স্বভাববিরুদ্ধভাবে গুকেশ খেলতে থাকায় কিছুটা অস্বস্তিতেও পড়েন লিরেন। কিন্তু তারপরই পরিস্থিতি সামলে নেন।

এদিন কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন লিরেন। চলতি সিরিজে এই প্রথম তাঁকে খুব বেশি সমস্যায় পড়তে হলো না। জেতার জন্য ৮ পয়েন্টই যথেষ্ট হবে। ফলে দুজনেই চাইবেন দ্রুত সেই লক্ষ্যে পৌঁছতে, অবশ্যই ডেডলক ভেঙে। তবে লিরেনকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ছেন গুকেশ, তাতে শেষ অবধি টানটান লড়াইয়ের অপেক্ষাই করছেন দাবাপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+