World Chess Championship: বিশ্ব দাবায় টানা পঞ্চম ড্র, লিরেনকে কতটা টক্কর গুকেশের?

World Chess Championship: বিশ্ব দাবা প্রতিযোগিতায় ডিং লিরেন বনাম ডি গুকেশ দ্বৈরথে টানা পাঁচটি গেম ড্র। আজ সিঙ্গাপুরে ছিল অষ্টম গেম।

এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলেন বিশ্বচ্যাম্পিয়ন চিনের লিরেন। খেতাবের সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জারের সঙ্গে এদিনের গেম চলল ৪ ঘণ্টা ৩৫ মিনিট।

World Chess Championship

সপ্তম গেমে গুকেশ বেশিরভাগ সময়েই দাপট দেখিয়েছিলেন। সামান্য ভুলে জয়ের সুযোগ হাতছাড়া হয় গুকেশের। আজ ড্র হলো বেশ রুদ্ধশ্বাস লড়াইয়ের পরেই। দুজনের কাছেই জেতার সম্ভাবনা ছিল। আপাতত দুজনের ঝুলিতেই রয়েছে ৪ পয়েন্ট করে।

আজ কয়েকবার ড্রয়ের প্রস্তাব গুকেশ নাকচও করে দিয়েছিলেন। তবে শেষ অবধি ৫১ চালের টক্কর ড্র-ই হয়ে যায়। বিশ্ব খেতাবের চলতি লড়াই ১৪ গেমের। ফলে গুকেশ ও লিরেন- দুজনেরই পাখির চোখ এখনও সাড়ে তিন পয়েন্ট নিশ্চিত করা।

কাল বিশ্ব দাবা প্রতিযোগিতার নবম গেম রয়েছে। তাতে সাদা ঘুঁটিতে খেলবেন গুকেশ। শুক্রবার রেস্ট ডে। আজও লিরেন ইংলিশ ওপেনিংয়ের মাধ্যমে শুরু করলে গুকেশ চমক দেন ভাবনায়। ফলে চাল দিতে বেশ সময় নিতে হচ্ছিল লিরেনকে।

গুকেশ যেভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছেন লিরেনকে তাতে প্রশংসিতও হচ্ছেন। গুকেশ ভাবনার অভিনবত্বের প্রস্তুতির জন্য কৃতিত্ব ভাগ করে নিচ্ছেন তাঁর সেকেন্ড গ্রেগরজ গাজেওস্কির সঙ্গে। এদিন লিরেন ২২ চালে ভুল করায়, তারপর গুকেশ সঠিক চাল দেওয়ায় ভারতীয় দাবাড়ুর জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল।

যদিও গুকেশের ২৬ থেকে ২৮তম চাল সঠিক না হওয়ায় ঘুরে দাঁড়ান লিরেন। এরপর সময়ের চাপ কাটিয়ে সঠিক কিছু চাল দিয়ে তিনিই জয়ের সম্ভাবনা জোরদার করে ফেলেছিলেন। অবশ্য জিততে পারেননি। গুকেশও হার এড়িয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হন।

৪০ চালের পর ড্রয়ের প্রস্তাব দেন লিরেন। স্বস্তিদায়ক পরিস্থিতিতে না থেকেও সেই প্রস্তাবে রাজি হননি গুকেশ। গুকেশ অবশ্য ম্যাচের পর দাবি করেছেন, তিনি মোটেই বিপজ্জনক অবস্থায় ছিলেন না। কখনও মনে করেননি হারতে পারেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কিছুটা। নিজের খেলাতে খুশি তিনি।

১৪ রাউন্ডের দ্বৈরথে এই নিয়ে ৬টি গেম ড্র হলো। প্রথম গেমে জিতেছিলেন লিরেন। গুকেশ জেতেন তৃতীয় গেম। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম গেমের পর আজ অষ্টম গেম ড্র হলো। কাল সাদা ঘুঁটি নিয়ে গুকেশ জয় ছিনিয়ে নিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+