D Gukesh: বিশ্ব চ্যাম্পিয়নশিপ অতীত! লক্ষ্য স্থির করেই নতুন বছরে অভিযান শুরু করছেন গুকেশ
২০২৪ সাল ভারতীয় দাবার জন্য এক উল্লেখযোগ্য বছর। ২০২৪ সালে ভারতীয় দাবায় শুধুই সাফল্য। আর প্রজ্ঞানন্দ থেকে ডি গুকেশ বছরভর ভারতীয় দাবাকে সাফল্য উপহার দিয়ে দেলেন দাবাড়ুরা। ২০২৪ সালে সাফল্যের আলোয় উদ্ভাসিত হল ভারতীয় দল। ২০২৪ সালের সাফল্য ভুলে নতুন বছরের শুরুতেই লক্ষ্য স্থির করে নিয়েছেন গুকেশ।
হবে ডি গুকেশের কথা। বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব দাবার খেতাব জিতেছেন গুকেশ। আগামী ১৭ জানুয়ারি থেকে নতুন বছরের প্রথম টুর্নামেন্টে নামছেন গুকেশ সহ ভারতীয় দাবাড়ুরা।

একইসঙ্গে গুকেশ বলেছেন, নতুন বছরে আমার নতুন লক্ষ্য, নতুন টুর্নামেন্ট এবং প্রস্তুতির নতুন উপায় নিয়ে ভাবতে শুরু করেছি। লক্ষ্য, পদ্ধতি একই হবে, নিজের সেরাটা দেওয়া, নিজেকে আরও উন্নত করা এবং যত বেশি সম্ভব টুর্নামেন্ট জেতা।, আমি অনেক শেখার, অনেক উন্নতির আশা করি। আমি স্মরণীয় একটি বছরের অপেক্ষায় আছি।
এর পাশপাশি গুকেশ উল্লেখ করেছেন, আমি কিছু সময়ের জন্য আমার রুটিনে কিছু পরিবর্তন এসেছিল . স্পষ্টতই, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে হয়েছিল। তবে আমি যে মৌলিক জিনিসগুলি মনে রাখি তা হল নিজেকে উন্নত করা। সাফল্যের সঙ্গে ব্যর্থতাগুলি যখন আসে তখন মেনে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। আমি সাধারণভাবে মনে করি, আমার নিজের কাছে উচ্চ প্রত্যাশা রয়েছে। তাই, আমি মনে করি আমার লক্ষ্য অন্যের প্রত্যাশার চেয়ে নিজের প্রত্যাশা পূরণ করা
চিনের ডি লিরেনের বিরুদ্ধে টান টান লড়াই করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছেন গুকেশ। মোট ১৪ রাউন্ডের ফেলা শেষেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য ৭.৫ পয়েন্ট প্রয়োজন হয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট তিনটি গেমে জয় পান। ৩,১১ এবং ১৪ নম্বর গেমে জয় পান গুকেশ। এর ফলে চ্যাম্পিয়নের তাজ নিয়ে দেশে ফেরেন গুকেশ। নতুন বছরে গুকেশের লক্ষ্য রয়েছে কার্লসেনের বিরুদ্ধে খেলা এবং তাঁকে পরাজিত করা।












Click it and Unblock the Notifications