বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ: জয় দিয়ে অভিযান শুরু ফোগাতের

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মেডেল হোপ ভিনেশ ফোগাত দারুণ ছন্দে টুর্নামেন্ট শুরু করলেন। ৫৩ কেজি বিভাগে মঙ্গলবার রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী সুইডিশ প্রতিদ্বন্দ্বী সোফিয়া ম্যাটসনকে ১২-০ ব্যবধানে হারিয়ে

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মেডেল হোপ ভিনেশ ফোগাত দারুণ ছন্দে টুর্নামেন্ট শুরু করলেন। ৫৩ কেজি বিভাগে মঙ্গলবার রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী সুইডিশ প্রতিদ্বন্দ্বী সোফিয়া ম্যাটসনকে ১২-০ ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতলেন ভিনেশ। অভিযান ম্যাচে এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন ফোগাত। শেষ আটের লড়াইয়ে জাপানের প্রতিদ্বন্দ্বী মুয়া মুকাইদার বিরুদ্ধে ম্যাচ খেলবেন তিনি।

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ: জয় দিয়ে অভিযান শুরু ফোগাতের

এদিনের ম্যাচে সোফিয়ার উপর আধিপত্য রেখে ম্যাচ জিতে নেন ফোগাত।সুইডিস প্রতিদ্বন্দ্বীকে কোনওভাবে ম্যাচে ফেরার সুযোগ দেননি তিনি। সোফিয়ার বিরুদ্ধে রক্ষণে ফোগাত বিশেষ জোর দেন। সেকারণেই সোফিয়াকে একটিও পয়েন্ট উপহার না দিয়েই ম্যাচ জিতলেন তিনি। ম্যাচের শুরুতে কিছুক্ষণের মধ্যে ফোগাত ৪-০ এর লিড নেন। এরপর সোফিয়াকে ম্যাটের বাইরে ফেলে দিয়ে একসময় স্কোরলাইন ১২-০ করে দেন তিনি।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/BEwQqCLIh6o" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

উল্লেখ্য় এর আগে দেশের হয়ে তিনটি সোনা জিতেছেন ফোগাত। ২০১৮ সালে গোলকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। এরপর ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ ও জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। এবার বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করে পদকের আশা দেখাচ্ছেন ভারতীয় মহিলা কুস্তিগীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+