D Gukesh: নিজেকে আইকন মানতে নারাজ গুকেশ, সাফল্য ধরে রাখা প্রসঙ্গে কী বললেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন?
বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। গুকেশকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব দাবার খেতাব জিতেছেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দাবাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন গুকেশ।
সাফল্য পাওয়া যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন সাফল্য ধরে রাখা, মনে করে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ।
টাটা স্টীল আয়োজিত দাবা টুর্নামেন্টে অংশ নিয়ে গুকেশ বলেছেন, আমি জানি সাফল্য ধরে রাখা সহজ বিষয় নয়, তবে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা অর্জন করেছি সেটা ধরে রাখা। তবে তোমার চারদিকে যদি এমন মানুষরা থাকেন যারা তোমাকে সব সময় মনে করিয়ে দেবে যে তুমি কোন পথে চলছ, কেমনভাবে চলছ।

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দাবায় নতুন আইকন হয়ে উঠেছেন গুকেশ। যদিও নিজেকে আইকন মানতে নারাজ। গুকেশের কথায়, আমি কখনই নিজেকে আইকন মনে করি না তবে আমার খেলা যদি কয়েক মানুষকেও অনুপ্রাণিত করতে পারে সেটা ভালো লাগবে। আমার খেলা দেখে যদি কোনও মানুষ কিছু শিখতে পারেন সেটাও আমার জন্য বিরাট প্রাপ্তি হবে। আমার বয়স এখন ১৮, এখখনও অনেক কিছু শেখার বাকি আছে।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছেন গুকেশ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্জন করেছেন। এমনকি নিজের রাজ্য থেকে পেয়েছেন আরও ৫ কোটি টাকা। ফলে কয়েক দিনের মধ্যেই গুকেশের আর্থিক সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।












Click it and Unblock the Notifications