Neeraj Wins Gold: বিশ্ব অ্যাথলেটিক্সে জ্যাভলিনে সোনা নীরজের, পারুল স্টিপলচেজে একাদশ, পেলেন অলিম্পিক্সের টিকিট
Neeraj Wins Gold: নীরজ চোপড়া এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। আজ হাঙ্গেরির বুদাপেস্টে তিনি প্রতিপক্ষদের পিছনে ফেলে দিলেন ৮৮.১৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে।
পাকিস্তানের আরশাদ নাদিম জিতলেন রুপো। চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ পেলেন ব্রোঞ্জ। মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের পারুল চৌধুরী একাদশ স্থান পেলেন। যদিও তাঁর পারফরম্যান্স পৌঁছে দিল প্যারিস অলিম্পিক্সে।

নীরজের প্রথম থ্রো ফাউল হয়। যদিও দ্বিতীয় থ্রো-র সুবাদেই শীর্ষস্থান দখল করে ফেলেন। তৃতীয় প্রয়াসে তিনি জ্যাভলিন পাঠাতে সক্ষম হন ৮৬.৩২ মিটার দূরত্বে। চতুর্থ ও পঞ্চম থ্রো ছিল যথাক্রমে ৮৪.৬৪ ও ৮৭.৭৩ মিটারের। নীরজের শেষ থ্রো ছিল ৮৩.৯৮ মিটারের, যদিও ততক্ষণে তাঁর সোনা জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।
বিশ্ব অ্যাথলেটিক্সে মহিলাদের লং জাম্প থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন অঞ্জু ববি জর্জ। ১৯ বছর পর গত বছর পদকের খরা মিটিয়ে রুপো জেতেন নীরজ। এবার তা ঐতিহাসিক সোনায় উন্নীত করলেন। ফলে বিশ্ব অ্যাথলেটিক্স থেকে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ৩।

অলিম্পিক্সের পর নীরজ এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকেও দেশকে এনে দিলেন প্রথম সোনা। ফাইনালের স্কোর অনুযায়ী প্রথম ছয়ে ভারতের তিনজন জ্যাভলিন থ্রোয়ার জায়গা করে নিলেন। নীরজ ছাড়াও পঞ্চম স্থান দখল করলেন কিশোর জেনা (৮৪.৭৭ মিটার) ও ডিপি মানু হলেন ষষ্ঠ, ৮৪.১৪ মিটার থ্রো-র সৌজন্যে।
— SAI Media (@Media_SAI) August 27, 2023
আরশাদ নাদিমের তৃতীয় থ্রো ছিল ৮৭.৮২ মিটারের। যা তাঁর রুপো নিশ্চিত করে। ভাদলেচ ব্রোঞ্জ পেলেন ৮৬.৬৭ মিটারের থ্রো-র সৌজন্যে। চলতি মরশুমে তাঁর সেরা থ্রো-কে অবশ্য এদিনও টপকাতে পারলেন না নীরজ। নাদিম পাকিস্তানকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে প্রথম পদক এনে দিলেন। ইউরোপীয় চ্যাম্পিয়ন জুলিয়ান ওয়েবার চতুর্থ স্থান পেলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৭৯ মিটারের।
Parul wins hearts with her performance at #World #Athletics Championships🤩
— SAI Media (@Media_SAI) August 27, 2023
The NCOE @SAI_Bengaluru Camper unfolds a new chapter as she breaks the National Record & gives her PB time of 9:15.31s in Women's Steeplechase Event.
She finished 1⃣1⃣th but with her time Qualified… pic.twitter.com/icsJ6Hblue
এদিকে, মহিলাদের স্টিপলচেজ ফাইনালে ১১ নম্বরে শেষ করেন পারুল চৌধুরী। তিনি ৭ বছরের পুরানো জাতীয় রেকর্ড ভেঙে গড়লেন নয়া নজির (৯:১৫.৩১ সেকেন্ড)। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৯:২৩.০০ সেকেন্ড। পারুল নিজের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে পেয়ে গেলেন প্যারিস অলিম্পিক্সের টিকিট।
পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলেতে ভারত পদক জিততে পারল না। ভারতীয় অ্যাথলিটরা দখল করলেন পঞ্চম স্থান। ২ মিনিট ৫৯.৯২ সেকেন্ড সময় করে। মার্কিন যুক্তরাষ্ট্র (২:৭.৩১ সেকেন্ড) জিতল সোনা, রুপো জিতল ফ্রান্স (২:৫৮.৪৫ সেকেন্ড) ও গ্রেট ব্রিটেন (২:৫৮.৭১ সেকেন্ড) জিতল ব্রোঞ্জ। জামাইকা (২:৫৯.৩৪ সেকেন্ড) চতুর্থ স্থানে রইল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications