Women's ACT Hockey: জয় দিয়েই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অভিযান শুরু ভারতের, চূর্ণ মালয়েশিয়া

Women's ACT Hockey: জয় দিয়েই মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অভিযান শুরু করল ভারত। বিহারের রাজগীরে আজ ভারতীয় দল চূর্ণ করল মালয়েশিয়াকে।

হকি প্লেয়ারদের উৎসাহ দিতে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভারতের হয়ে এদিন জোড়া গোল করলেন সঙ্গীতা কুমারী।

Women s ACT Hockey

এই টুর্নামেন্টে ভারত খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়েই নেমেছে। মালয়েশিয়ার বিরুদ্ধে ভারত জয় ছিনিয়ে নিল ৪-০ গোলে। ৮ ও ৫৫ মিনিটে দুটি গোল করেন সঙ্গীতা। প্রীতি দুবে ৪৩ ও উদিতা ৪৪ মিনিটে গোল করেন। কাল ভারতের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

আজকের অন্যান্য ম্যাচগুলির মধ্যে জাপান-কোরিয়া দ্বৈরথ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। অলিম্পিক্সে রুপোজয়ী চিন ১৫-০ গোলে হারিয়েছে তাইল্যান্ডকে।

এদিনের ম্যাচে ভারত কিছুটা মন্থরভাবেই শুরু করেছিল। প্রথম সুযোগটি পেয়েছিলেন মালয়েশিয়ার নূর মহম্মদ। যদিও মালয়েশিয়ার এই প্রয়াস রুখে দেন ভারতীয় গোলকিপার সবিতা। এরপর পেনাল্টি কর্নার আদায় করেও তা থেকে গোলমুখ খুলতে পারেনি মালয়েশিয়া।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ভারত। অল্প সময়ের ব্যবধানে দুটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয়। দ্বিতীয়টির ক্ষেত্রে দীপিকা গোলের দিকে বল মারেন, সুযোগসন্ধানী সঙ্গীতা তা প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। এরপর দুটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেননি প্রীতি।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেননি অধিনায়ক সালিমা টেটে। দ্বিতীয় কোয়ার্টারে চেষ্টা চালিয়েও আর গোলমুখ খুলতে পারেনি ভারত। বিরতির কিছু আগে পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারেননি নেহা। এর পরে আরেকটি পেনাল্টি কর্নার থেকেও ভারত ফায়দা তুলতে পারেনি।

তৃতীয় কোয়ার্টারে ভারত সপ্রতিভভাবে শুরু করে। পেনাল্টি কর্নার থেকে নবনীত কৌরের শটেও গোল আসেনি। মালয়েশিয়ার পেনাল্টি কর্নার থেকে প্রয়াসও রুখে দেন সবিতা। এই কোয়ার্টারের খেলার যখন মিনিট তিনেক বাকি, তখন ভারত আরেকটি পেনাল্টি কর্নার পায়। নবনীতের নেওয়া দ্রুতগতির শট প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন প্রীতি।

এরপরই আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন উদিতা। চতুর্থ কোয়ার্টারেও ভারত বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। পেনাল্টি কর্নার থেকেই উদিতার প্রয়াস রুখে দেন মালয়েশিয়ার গোলরক্ষক সিটি নাসির। যদিও এর খানিক পরেই মালয়েশিয়ার ডিফেন্ডারদের বাধা কাটিয়েই গোল করেন সঙ্গীতা। পরের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখা লক্ষ্য ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+