Wimbledon 2023: টাকার অঙ্ক বাড়ল উইম্বলডনে, পুরস্কার মূল্যের নিরিখে শীর্ষে কোন টুর্নামেন্ট?

ফরাসি ওপেন শেষ এবার ঢাকে কাঠি পড়ে গেল উইম্বলডনের। আয়োজকরা কিন্তু শুরুতেই চমক দিল এই টুর্নামেন্টের পুরস্কারমূল্য বৃদ্ধির মধ্য দিয়ে। উইম্বলডন চ্যাম্পিয়নশিপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। মোট পুরস্কারের অর্থ থাকবে রেকর্ড ৪৪.৭ মিলিয়ন পাউন্ড। বৃদ্ধির পরিমাণ ১১.২ শতাংশ।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) এর বুধবারের বিবৃতিতে বলা হয়, পুরুষ ও মহি‌লাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপদের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্যই হচ্ছে সিঙ্গলস চ্যাম্পিয়ন ও রানার্স-আপের পুরস্কারে অর্থ ২০১৯ সালের(করোনা পূর্ববর্তী)মূল্যায়নে ফেরত দেওয়া। ইভেন্টের প্রাথমিক রাউন্ডের খেলোয়াড়দেরও প্রাপ্য সমর্থন দেওয়ার চেষ্টা করছি।'

উইম্বলডনে

এবার উইম্বলডন চ্যাম্পিয়ন পুরুষ ও মহিলা খেলোয়াড় পাবেন ২.৩৫ মিলিয়ন পাউন্ড করে। ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা।রানার্স পাবেন ১.১৭৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় ১২ কোটি টাকারও বেশি। এমনকি প্রথম রাউন্ডে ছিটকে গেলেও প্রচুর অঙ্কের প্রাইজ মানি থাকছে। ফলে আরও একাধিক পুরস্কার থাকছে এবারে।

করোনার জন্য ২০২১ সালে পুরস্কারমূল্য কমে গিয়েছিল ১.৭ মিলিয়ন পাউন্ডে। গত বছর তা বেড়ে হয় ২ মিলিয়ন পাউন্ড। ২০২১ সালে বিজয়ীদের প্রাইজমানি কমিয়ে ১৭ লাখ পাউন্ড করা হয়েছিল। এরপর গত বছর তা বাড়িয়ে ২০ লাখ পাউন্ড করা হয়।

উইম্বলডন

তবে টাকার পরিমাণ বাড়লেও পুরষ্কারমূল্যের নিরিখে তিন নম্বরে রয়েছে উইম্বলডন। টেনিসের গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ মূল্যের পুরস্কার প্রদান করা হয় ইউএস ওপেনে। ৫৫ মিলিয়ম মার্কিন ডলারের পুরষ্কার থাকে এই প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন পান ২.৬ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ৫৩.৪ মিলিয়ন মার্কিন ডলার। গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী পান ২ মিলিয়ন মার্কিন ডলার।

উইম্বলডন আগামী ৩ জুলাই শুরু হয়ে চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। গতবছর উইম্বলডন ফাইনালে শেষ হাসি হেসেছিলেন নোভাক জোকোভি়চ। সেন্টার কোর্টে হাড্ডাহাড্ডি লড়াইকে নিক কিরগিয়সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ।

উইম্বলডন

সদ্যই ফরাসি ওপেনে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা। উইম্বলডন জিতলে সেরেনাকেও ছাপিয়ে যাবেন নোভাক জকোভিচ। তেমনই টেনিসে ওপেন এরায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের রেকর্ড থাকা মার্গারেট কোর্টকেও ছুঁয়ে ফেলবেন সার্বিয়ান তারকা নোভাক। মার্গারেট কোর্ট ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এবারও ঘাসের কোর্টে সব নজর থাকবে জকোভিচের দিকেই। ইতিহাস সৃষ্টির হাতছানি রয়েছে জোকারের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+