Paris Olympics: ব্যর্থ সিন্ধু-নিখাত-লাভলিনারা, আগামী দিনে কাদের ঘিরে রয়েছে ভারতের পদকের আশা?

পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে এবার প্যারিসে অলিম্পিক্স অভিযান শুরু করেছিল ভারত। ভারতের মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবার অলিম্পিক্সে অংশ নিয়েছেন। ইতিমধ্যেই প্রায় ৯ দিন সমাপ্ত হতে চলেছে অলিম্পিক্সের। এখনও পর্যন্ত ভারতের প্রাপ্তির সংখ্যা মাত্র তিনটি পদক। তিনটি পদকই এসেছে শ্যুটিং বিভাগ থেকে। অলিম্পিক্সের শেষ সপ্তাহে পদকের প্রত্যাশা কাদের থেকে সবথেকে বেশি রয়েছে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

পিভি সিন্ধু, লাভলিনা বরগোঁহাই, নিখাত জারিন, সাত্ত্বিক-চিরাগ জুটি সহ একাধিক ক্রীড়াবিদের উপর চলতি অলিম্পিক্সে পাহাড় প্রমাণ প্রত্যাশা থাকলেও তাঁরা ব্যর্থ হয়েছেন। ফলে প্রত্যাশা অনুসারে এখ‌নও পদক আসেনি, তবে এখন একটি সপ্তাহ বাকি আছে। বাকি দিনগুলিতে যে অ্যাথলিটরা প্যারিসের মঞ্চে নামতে চলেছেন যাদের ঘিরেও পদকের স্বপ্ন দেখছে দেশবাসী।

Paris Olympics

প্রথম নাম অবশ্যই নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ, এবারও তাঁর থেকে রয়েছে সোনা‌লি প্রত্যাশা। আগামী ৬ অগাস্ট জ্যাভলিন থ্রো-বিভাগে যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবেন নীরজ। পদক জিততে হলে আগে ফাইনালের টিকিট পেতে হবে নীরজকে। তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ।

প্রস্তুতির জন্য অলিম্পিক্সের উ্দ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেননি নীরজ। সতীর্থ ক্রীড়াবিদরা যখন স্যেন নদীতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তখন প্যারিস থেকে ৩৪৫৩ কিলোমিটার দূরের আন্টালিয়ায় ব্যক্তিগত কোচের কাছে প্রস্তুতি নিচ্ছিলেন নীরজ।

দ্বিতীয় নাম মীরাবাই চানু। টোকিও অলিম্পিক্সে রুপো এই ভারোত্তোলককে ঘিরেও রয়েছে পদকের প্রত্যাশা। চোট আঘাতের সমস্যাকে কাটিয়ে এবার প্যারিস অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করেছেন মণিপুরের অ্যাথলিট। আগামী ৭ অগাস্ট চানু নামতে চলেছে ৪৯ কেজি বিভাগে। তাঁর থেকেও এবারও রয়েছে পদকের প্রত্যাশা। সিন্ধু, মনুর পর তৃতীয় ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জয়ের সুযোগ আছে তাঁর সামনে।

অলিমম্পিক্সে কুস্তির ইভেন্ট এখনও শুরু হয়নি। এই ইভেন্ট থেকেও রয়েছে পদকের প্রত্যাশা। ভিনেশ ফোগাটকে ঘিরে যেমন আশা রয়েছে তেমনই ২০২৩ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী অন্তিম পাঙ্ঘালও আছেন এই তালিকাতে। ৬ অগাস্ট থেকে কুস্তির যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে।

পদকের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি দল। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। মঙ্গলবারের ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সে একটি পদক নিশ্চিত করে ফেলবেন শ্রীজেশরা। পাশাপাশি সেমিফাইনালে হারলেও শাটলার লক্ষ্য সেনের কাছেও রয়েছে ব্রোঞ্জ জয়ের সুযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+