মোট কতবার বাতিল হয়েছে অলিম্পিক এবং কেন? বিতর্কে বদলানো হয়েছে কি কোনও সংস্করণের সূচি?

মোট কতবার বাতিল হয়েছে অলিম্পিক? পরিবর্তন করা হয়েছে সূচি এবং কেন?

আর চারদিন পরেই শুরু হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। টোকিওয় অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক। ২০২০ সালে ইভেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। পরিবর্তন করা হয়েছিল সূচি। অলিম্পিকের পরম্পরায় সূচি পরিবর্তন নতুন কিছু নয়। তিন বার বাতিলও হয়েছে গেমস। কবে এবং কেন, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

১৯১৬ সালের বার্লিন অলিম্পিক

১৯১৬ সালের বার্লিন অলিম্পিক

আমস্টারডাম, ব্রাসেলস, বুদাপেস্ট, আলেকজান্দ্রিয়া এবং ক্লেভেল্যান্ডকে হারিয়ে ১৯১৬ সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়েছিলেন জার্মানির বার্লিন। ওই বছরেরই ১৪ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। কোনও উপায় না দেখে গেমস সেবারের মতো বাতিল করতে বাধ্য হয়েছিল উদ্যোক্তারা। ১৯৩৬ সালে ফের অলিম্পিক আয়োজন করার সুযোগ পেয়েছিল বার্লিন। হিটলারের নাৎসি জার্মান সরকারের অধীনে হওয়া ওই গেমস ঘিরে কম বিতর্ক হয়নি।

১৯৪০ সালের অলিম্পিক

১৯৪০ সালের অলিম্পিক

১৯৪০ সালে জাপানের টোকিও ও সাপোরো শহরে যথাক্রমে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পির হওয়ার কথা ছিল। সেই প্রথমবার পশ্চিমী দেশ-গণ্ডীর বাইরে বেরোনোর কথা ছিল মেগা গেমসের। ১৯৩৭ সালে চিনের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হলে অলিম্পিকের আয়োজক হওয়ার যোগ্যতা হারায় জাপান। ঠিক হয় ১৯৪০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ফিনল্যান্ডের হেলসিনকিতে এবং শীতকালীন অলিম্পিক জার্মানির গারমিশ-পারটেনকিরচেনে হবে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেই অলিম্পিক পুরোপুরি বাতিল হয়ে যায়।

১৯৪৪ সালের অলিম্পিক

১৯৪৪ সালের অলিম্পিক

১৯৪৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই বছরের শীতকালীনল অলিম্পিক ইতালির কোর্টিনা ডি'অ্যামপেজোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অব্যাহত থাকায় সেই দুটি ইভেন্টও বাতিল করে দিতে বাধ্য হয়েছিল উদ্যোক্তারা। অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছিল গেমসের পরপর দুটি সংস্করণ।

১৯৬৮ সালের অলিম্পিক

১৯৬৮ সালের অলিম্পিক

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালের অলিম্পিক। গেমস শুরুর মাত্র কয়েকদিন আগে মেক্সিকো সরকার বিক্ষোভরত নিরস্ত্র পড়ুয়াদের ওপর নির্বিচারে গুলি চালালে বহু মানুষের মৃত্যু হয়েছিল। 'তিয়াতেলেকো ম্যাসাকার' নামে পরিচিত ওই হত্যাকাণ্ডের পর মেক্সিকোতে অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে বেশ বেগ পেতে হয়েছিল উদ্যোক্তাদের। বিক্ষোভ-বিদ্রোহের পাহাড়া টপকে তবে অনুষ্ঠিত হয়েছিল ওই অলিম্পিক।

১৯৭২ সালের স্মৃতি

১৯৭২ সালের স্মৃতি

১৯৭২ সালে জার্মানির মিউনিখে হওয়া অলিম্পিকই হল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গেমস। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ১২ ইসরায়েল অ্যাথলিটকে গেমস ভিলেজে গুলি করে খুন করা হয়েছিল। ঘটনায় কেঁপে গিয়েছিল গোটা বিশ্ব। সেই ধাক্কা সামলে মিউনিখে গেমসের আসর বসেছিল। মৃত অ্যাথলিটদের প্রতি সম্মান প্রদর্শনে কেবল দুই দিন বন্ধ ছিল খেলা।

১৯৯৬ সালের অলিম্পিক

১৯৯৬ সালের অলিম্পিক

১৯৯৬ সালের অলিম্পিক শুরুর কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণে কেঁপে উঠেছিল আটলান্টা। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১০০-রও বেশি মানুষ। তা সত্ত্বেও সূচি মেনেই অনু্ষ্ঠিত হয়েছিল অলিম্পিক গেমস। প্রতিযোগিতার স্পিরিট অক্ষুণ্ন রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল আয়োজক কমিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+