CWG 2022: কোথায়, কখন দেখবেন কমনওয়েলথ গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠান, জেনে নিন
CWG 2022: কোথায়, কখন দেখবেন কমনওয়েলথ গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠান, জেনে নিন
চার বছর পর বার্মিংহ্যামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসে আসর। বৃহস্পতিবার থেকে শুরু হবে কমনওয়েলথ গেমস ২০২২। বার্মিংহ্যামের আলেক্সজান্ডার এরিনায় এই বারের সংস্করণেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কথা থাকলেও উপস্থিত থাকবেন না রানি এলিজাবেথ:
কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারবেন না রানি এলিজাবেথ। তবে, প্রিন্স চার্লস উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ৭২টি দেশের পতাকা বাহক এই দিনের অনুষ্ঠানে অংশ নেবে। পাঁচ হাজারের উপর প্রতিযোগী এই বারের ইভেন্টে অংশ নিবেন। এই অনুষ্ঠানে অংশ নেবেন ডুরান ডুরান ব্র্য়ান্ড। ব্ল্যাক সাবাথের গিটারিস্ট টনি টমি।

কখন এবং কোথায় কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে:
২৮ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১১'টায় কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। ইংল্যান্ডের সময়ে সন্ধ্যা ৭'টা নাগাদ এই প্রতিযোগীতা শুরু হবে। ইংল্যান্ডের বার্মিংহ্যামের আলেক্সজান্ডার স্টেডিয়ামে এই উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

ভারতে কোথায় দেখবেন এই অনুষ্ঠান:
সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হবে। রাত সাড়ে ১১'টা নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন। শুধু টিভি'তেই নয়, এই অনুষ্ঠান দেখতে পারবেন অললাইনেও। সোনি লিভ-এর ওটিটি প্ল্যাটফর্মে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন।

কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বাহক:
কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের পতাকা বাহক হিসেবে থাকবেন পিভি সিন্ধু। অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু এই প্রথম নয়, এর আগে গোলকোস্ট কমনওয়েলথ গেমসেও ভারতের পতাকা বাহক ছিলেন। ভারতের দ্বিতীয় পতাকা বাহক হিসেবে থাকবেন মনপ্রীত সিং।












Click it and Unblock the Notifications