WFI:সঞ্জয় সিংদের স্বস্তি, অলিম্পিক ট্রায়ালের জন্য কুস্তি ফেডারেশনের উপর নরম হতে পারে ক্রীড়া মন্ত্রক
আগামী কয়েক মাস পরই শুরু হবে অলিম্পিক। তার আগে ভারতীয় কুস্তিতে জটিলতা অব্যাহত। গত এক বছরের কাছাকাছি সময় ধরেই কুস্তি কাণ্ডে সরগরম গোটা দেশ। এমনকি ডিসেম্বর মাসে ভারতীয় কুস্তি সংস্থায় নির্বাচনের পরও সমস্যার সমাধান হয়নি। নিয়ম লঙ্ঘনের কারণে নির্বাচিত সংস্থাকে বহিষ্কার করেছে ক্রীড়া মন্ত্রক।
ফেডারেশেনর জটিলতার জেরে অনিশ্চিত হয়ে পড়েছে কুস্তিগীরদের ভবিষ্যত। এই পরিস্থিতি অলিম্পিক ট্রায়ালের কথা বিবেচনা করেই ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে সাময়িক নির্বাসন প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

কয়েকদিন আগেই ডব্লিউএফআই ঘোষণা করেছে যে আসন্ন দুটি টুর্নামেন্টের ট্রায়াল অনুষ্ঠিত হবে। নতুন দিল্লির যাদব রেসলিং ইন্ডোর স্টেডিয়াম ১০ মার্চ থেকে শুরু হচ্ছে এই ট্রায়াল পর্ব। ভারতীয় কুস্তি ফেডারেশন সমস্ত রাজ্য সংস্থার কুস্তিগীরদের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য জানানোর অনুরোধ করেছে।
নির্বাসিত থাকা ভারতীয় কুস্তি ফেডারেশেনর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগীররা। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরং পুনিয়া। যুগ্মভাবে তিনি একটি পিটিশন দাখিল করেছেন। এই জাতীয় ট্রায়ালের উপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেছেন তিনি। উল্লেখ্য আগামী ১০ এবং ১১ মার্চ জাতীয় ট্রায়াল হওয়ার কথা রয়েছে। যার মধ্যে দিয়ে আসন্ন প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারেরও যোগ্যতা নির্ধারণ করার কথা রয়েছে।
প্রসঙ্গত আগামী মাসে কিরগিজস্তানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক গেমসের কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। এই দুটি টু্র্নামেন্টের ভারতীয় দল বাছাইয়ের জন্য অনুষ্ঠিত হবে জাতীয় ট্রায়াল।












Click it and Unblock the Notifications