WFI: কঠোর পদক্ষেপ ক্রীড়া মন্ত্রকের, ব্রিজভূষণের ডেরা থেকে সরে গেল কুস্তির প্রশাসনিক আখড়া
বিগত এক দশকে ব্রিজভূষণ শরণ সিং ছিলেন ভারতীয় কুস্তির সর্বময় কর্তা। তাঁর ইচ্ছা অনুসারেই পরিচালিত হত ভারতীয় কুস্তি ফেডারেশন। কিন্তু চলতি বছরের শুরু থেকেই যৌন হেনস্থা কাণ্ডে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ। তার জেরে পদও খোঁয়াতে হয়েছে। এবার বছর শেষে আরও কড়া পদক্ষেপ নিল ক্রীড়া মন্ত্রক।
নতুন বছরেই অনুষ্ঠিত হবে লোকসভা। বছরের শুরু থেকেই ভোটের ময়দানে নেমে পড়তে চাইছে গেরুয়া শিবির। উত্তর প্রদেশের মতো রাজ্য থেকে নির্বাচিত এক সাংসদকে নিয়ে কোনও রকম বিতর্ক বাড়াতে চাইছে না বিজেপি শিবির। আগেই তাঁকে ফেডারেশনের পদ থেক সরানো হয়েছিল, এবার তাঁর খাস তালুক থেকে সরিয়ে নেওয়া হল কুস্তি ফেডারেশনের সদর কার্যালয়ও।

ব্রিজভূষণ কাণ্ডে খানিকটা বেকায়দায় পড়েছে বিজেপি। যতই কুস্তি ফেডারেশন থেকে নিজেক সরিয়ে নিন। বিজেপি সংসাদকে ঘিরে বিতর্ক কমছে না। এবার কুস্তির উপ
র যাতে ব্রিজভূষণের ছায়াটুকুও না থাকে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল অনুরাগ ঠাকুরের মন্ত্রক।
যদিও নির্বাচনে জয় পাওয়ার পর নতুন সভাপতি সঞ্জয় সিং জানিয়েছিলেন, 'আমাদের ফেডারেশনের বিরুদ্ধে একটি অভিযোগ হল, ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়ি থেকে কাজকর্ম চালানো হচ্ছে। আমরা সদ্য ভারতীয় কুস্তি ফেডারেশনের দায়িত্ব নিয়েছি। আমরা নতুন একটি জায়গায় দফতর সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ক্রীড়ামন্ত্রক যদি আমাদের বলে দেয় কোথায় যেতে হবে, তাহলে আমরা অবিলম্বে সেখানে চলে যাব।'
কিন্তু দায়িত্বে আসার কয়েকদিনের মধ্যেই নিয়ম লঙ্ঘনের কারণে নতুন কমিটিকে বরখাস্ত করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং।কিন্তু কমিটিতে আলোচনা না করে এইভাবে কোনও প্রতিযোগিতার স্থান ও দিনক্ষণ ঘোষণা করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধে।
এরপর গত বুধবার ক্রীড়া মন্ত্রকের নির্দেশে কুস্তি ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য অ্যাড-হক কমিটি গঠন করে আইওএ।তিন সদস্যের এই কমিটিতে আছেন উশু সংস্থার সভাপতি ভূপিন্দর সিংহ বাজওয়া , প্রাক্তন হকি খেলোয়াড় এমএম সোমায়া, প্রাক্তন শাটলার মঞ্জুষা কানওয়ার।












Click it and Unblock the Notifications