WFI Elections আদালতের স্থগিতাদেশ, পিছিয়ে গেল ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন

শনিবার ছিল বহু প্রতিক্ষিত ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদা‌লতের নির্দেশে ফের নির্বাচন ঘিরে অনিশ্চয়তা। শুক্রবার পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে। ফলে ফের পিছিয়ে যেতে চলেছে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন।

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের রিটার্নিং অফিসারের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হরিয়ানা কুস্তি অ্যাসোসিয়েশনের সচিব ইন্দ্রজিত্ সিংহ। সেই মামলাতেই শুক্রবার নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।

ব্রিজভূষণ

একের পর এক আইনি জটিলতায় প্রথম থেকেই তারিখ বদল হচ্ছিল এই ভোট পর্বের। ১২ অগাস্ট নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়াও চূড়া‌ন্ত হয়ে গিয়েছিল। কিন্তু আদালতের রায়ে ধাক্কা খেল ভোটাভুটি প্রক্রিয়া।
আইওএ-র নিয়ম অনুযায়ী, রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃত নয় এমন কোনও ক্রীড়া সংস্থা সেই খেলার সর্বভারতীয় সংস্থার সদস্য পদ পেতে পারে না। সেই নিয়মে হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন সর্বভারতীয় কুস্তি সংস্থার সদস্য পদ পায়নি। এরফলে তাঁরা পায়নি ভোটাধিকারও। এই পরিস্থিতিতে তঁারা আদালতের দ্বারস্থ হয়।

এই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না বলে জানিয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি বিনোদ এস ভরদ্বাজ। এরআগে ৪ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় তা পিছিয়ে ১১ জুলাই করা হয়। এরপর ৩১ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটাও পিছিয়ে ১২ অগাস্ট দিন চূড়ান্ত হয়।

ব্রিজ

এরআগে নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিল গুয়হাটি হাইকোর্ট। ভোটাধিকারের দাবি নিয়ে আদালতের আবেদন জানিয়েছিল অসম কুস্তি সংস্থা। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত।যদিও সুপ্রিম কোর্ট গুয়াহাটি আদালতের রায়কে খারিজ করে দেয় এবং নির্বাচনের অনুমতি দেয়।

বিগত দেড় মাসের বেশি সময় ধরে উত্তাল হয়েছিল ভারতীয় কুস্তি। সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আন্দোলনে নেমেছিলেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগীররা। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত।


সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধক্ষ্য, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হবে। কুস্তি ফেডারেশনের বিশেষ সাধারণ সভা তথা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হবে।

দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি সংস্থার শীর্ষে ছিলেন ব্রিজ ভূষণ শরণ সিং । কিন্তু এবার তিনি নির্বাচনে প্রতিন্দন্দ্বীতা করছেন না। ভোটের লড়াইয়ে না থাকলেও সংস্থার রাশ নিজের হাতেই রাখতে মরিয়া এই বিজেপি সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+