WFI Elections: সাক্ষীদের প্রতি বাড়ছে সমর্থন, বজরং পুনিয়ার পর পদ্মশ্রী ফেরালেন আরও এক কুস্তিগীর
ফেডারেশনের নির্বাচনের পর থেকেই ফের নতুন করে ভারতীয় কুস্তিতে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। মোট ৪৭টির মধ্যে ৪০টি ভোটই পেয়েছেন সঞ্জয় সিং। সভাপতি পদে তিনি হারিয়েছেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী অনিতা শেওরানকে।এরপরই ফের প্রতিবাদে সরব হয়েছেন সাক্ষী-মালিক বজরং পুনিয়ারা।
ফল ঘোষণার পরই সাক্ষী মালিক কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন। শুক্রবার বড় পদক্ষেপ নেন বজরং পুনিয়া। ফিরিয়ে দিয়েছেন সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব। এবার রাষ্ট্রীয় খেতাব ফেরালেন আরও এক কুস্তিগীর বীরেন্দ্র সিং। বধির কুস্তিতে বিশ্বমঞ্চে বহু খেতাব জিতেছেন বীরেন্দ্র।কিন্তু বজরং পুনিয়ার মত তিনিও পদ্মশ্রী ফেরচ্ছেন।

শুক্রবার সম্মান ফেরাতে বজরং নিজেই রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির দিকে। কিন্তু প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তাঁর বাড়ির রাস্তাতেই পদ্মশ্রী ফেলে রেখে এলেন বজরং।
मैं भी अपनी बहन और देश की बेटी के लिए पदम् श्री लौटा दूँगा, माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी को, मुझे गर्व है आपकी बेटी और अपनी बहन @SakshiMalik पर... जी क्यों...?
— Virender Singh (@GoongaPahalwan) December 22, 2023
पर देश के सबसे उच्च खिलाड़ियों से भी अनुरोध करूँगा वो भी अपना निर्णय दे...@sachin_rt @Neeraj_chopra1 pic.twitter.com/MfVeYdqnkL
সেখানে সাংবাদিকদের তিনি বলেন, 'নারী কুস্তিগীরদের যখন যথাযথ সম্মান দেওয়া হয় না, তখন আমিও এই সম্মানের যোগ্য নই। আমরা ৪০ দিন রাজপথে ছিলাম, কিন্তু সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, একজন ব্যক্তির বিরুদ্ধে। আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি কিন্তু, যা হচ্ছে তাতে আমি সিস্টেমে বিশ্বাস রাখতে পারছি না'
ব্রিজভূষণের অপসারণের দাবি জানিয়ে সবথেকে বেশি সরব ছিলেন যেই কুস্তিগিররা তাঁদের মধ্যে প্রথম সারিতে ছিলেন বজরং। যন্তরমন্তরে ধরনা দেওয়া হোক বা নতুন পার্লামেন্ট ভবন অভিযান হোক সবকিছুতেই আগে ছিলেন তিনি। তাঁকে পুলিশ আটক করেছিল, কিন্তু তিনিও নির্বাচনের ফলাফল মেনে নিতে পারছেন না। তাই ফের প্রতিবাদে সরব হয়েছেন।
গতকাল রাতে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তিনি পাশে থাকার বার্তা দেন প্রতিবাদীদের। এই ইস্যুতে বজরংদের পাল্টা তোপ দাগলেন ব্রিজভূষণ। তিনি জানিয়েছেন, 'বজরং, সাক্ষীদের প্রতিবাদের রাস্তায় বেশিরভাগ কুস্তিগীরই নেই। ওঁরা কংগ্রেসের কোলে বসে আন্দোলন করছে। সেটিকে কেউ ভালভাবে নিচ্ছে না।












Click it and Unblock the Notifications