WFI Elections: ভারতীয় কুস্তিতে বিরাট পালাবদল, ব্রিজভূষণের জায়গায় নতুন সভাপতি হলেন কে?

ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় সিং। দীর্ঘদিন পর ভারতীয় কুস্তি ফেডারেশনে পালা বদল হল। আগেই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ব্রিজভূষণ শরণ সিং। বৃহস্পতিবার ভোটাভুটি শেষে নতুন সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় সিং।

দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি সংস্থার শীর্ষে ছিলেন ব্রিজ ভূষণ শরণ শিং। কিন্তু এবার তিনি নির্বাচনে প্রতিন্দন্দ্বীতা করছেন না। ভোটের লড়াইয়ে না থাকলেও সংস্থার রাশ নিজের হাতেই রাখতে মরিয়া ছিলেন এই বিজেপি সাংসদ। অবশেষে সেই কাজে সফল হলেন বিজেপি সাংসদ। কারণ সঞ্জয় সিং ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ভারতীয় কুস্তি মহলে। ফলে‌ নিজে পদে থাকলেও তাঁর প্রভাব যে কুস্তি ফেডারেশনে থাকবে তা বলাই যায়।

 WFI Elections

সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধক্ষ্য, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হয়। সহসভাপতি নির্বাচিত হয়েছেন একে সাহা, জয়প্রকাশ, কর্তার সিং ও ফাউনি।মোট ৪৭টির মধ্যে ৪০টি ভোটই পেয়েছেন সঞ্জয় সিং। সভাপতি পদে তিনি হারিয়েছেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী অনিতা শেওরানকে।

উত্তর প্রদেশ কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং ২০১৯ সাল থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের যুগ্ম সচিব পদে ছিলেন। মূলত ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় এবার সর্বোচ্চ পদে আসীন হলেন।

এরআগে একাধিকবার নির্বাচনের দিন চূড়ান্ত হলেও আদা‌লত স্থগিতাদেশ দেয়। ১২ অগাস্ট ছিল বহু প্রতিক্ষিত ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদা‌লতের নির্দেশে নির্বাচন করা সম্ভব হয়নি। ১১ অগাস্ট পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছ। ফলে ফের পিছিয়ে যায় ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। অবশেষে বৃহস্পতিবার নির্বাচন হল।

ভারতীয় কুস্তিকে নিয়ে চলতি বছরের শুরু থেকেই অচলাবস্তা চলছিল। ফেডেরেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধর্না দিয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটের মতো কুস্তিগিররা। শেষ পর্যন্ত কেন্দ্রের হস্তক্ষেপে পদত্যাগ করেন ব্রিজভূষণ।

নির্বাচনে জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে নতুন সভাপতি বলেন, 'দ্রুত জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে। অলিম্পিকের প্রস্তুতি শুরু করা হবে। কুস্তিগীররা যারা রাজনীতি করতে চান তাঁরা সেটা করতে পারেন। তাঁদের জবাব রাজনীতির মাধ্যমেই দেওয়া হবে। যে কুস্তিগীররা কুস্তির সঙ্গে থাকতে চান তাঁরা সেটা নিয়েই থাকুন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+