WFI Elections: নির্বাচনের পরও কুস্তিতে বিতর্ক অব্যাহত, মোদীকে চিঠি লিখে পদ্মশ্রী ফেরালেন বজরং পুনিয়া
বছর শেষে ফের সংবাদ শিরোনামে ভারতীয় কুস্তি। নির্বাচনের ফল ঘোষণার পরই দেখা যায় সভাপতি পদে জয়ী হয়েছেন ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। এরপরই সাক্ষী মালিক কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন। ২৪ ঘণ্টার মধ্যে বড় পদক্ষেপ নিলেন বজরং পুনিয়া। ফিরিয়ে দিলেন সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব।
শুক্রবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বজরং। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর।দীর্ঘদিন পর ভারতীয় কুস্তি ফেডারেশনে পালা বদল হলেও ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি পদে জিতেছেন। বৃহস্পতিবার ভোটাভুটি শেষে নতুন সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় সিং। এই ফলাফল ঘোষণার পরই ফের প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা।

নির্বাচনে সভাপতি পদে সঞ্জয় সিং জিতে যাওয়ায় বলাই যায় যে, বজরং পুনিয়াদের লড়াই কোনও দাম পেল না। তাঁরা ব্রিজভূষণকে সরানোর জন্য লড়াই করছিলেন। ধর্না দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রিজভূষণ সরলেও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিই কুস্তি সংস্থার দায়িত্বে রইলেন। ক্ষমতার অলিন্দে না থাকলেও ভারতীয় কুস্তির রাশ থাকবে ব্রিজভূষণের হাতেই।ফলাফল ঘোষণার হওয়ার পরই একরাশ হতাশা প্রকাশ করে কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন সাক্ষী মালিক।
मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। 🙏🏽 pic.twitter.com/PYfA9KhUg9
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 22, 2023
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে লেখা চিঠির প্রতিলিপি তুলে ধরেন বজরং। সেখানে তিনি জানিয়ে দেন, আমি পদ্মশ্রী খেতাব প্রধানমন্ত্রীকে ফেরত দিচ্ছি। এটা আমার সিদ্ধান্ত। আমি এই চিঠির মাধ্যমে সেটা ঘোষণা করছি।'
মোদীকে লেখা চিঠিতে বজরং উল্লেখ করেছেন, ' দেশের কুস্তিগীররদের সঙ্গে এমন অনেক কিছু ঘটছে যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা জরুরি।আমরা প্রতিবাদ আন্দোলন বন্ধ করেছিলাম, কারণ সরকার আমাদের কথা দিয়েছিল ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তিন মাস কেটে গেলেও এফআইআর হয়নি।'
একইসঙ্গে বজরং তাঁর দীর্ঘ চিঠিতে আরও উল্লেখ করেন, আমরা আবার প্রতিবাদ শুরু করি। কিন্তু জানুয়ারিতে ১৯টি অভিযোগ থাকলেও তা কমে আসে সাতে। এটা প্রমাণ করে যে ব্রিজভূষণ কতটা প্রভাবশালী। ১২ জন কুস্তিগীর প্রতিবাদ করা বন্ধ করে দেন, এই ঘটনার প্রতিবাদ আমি আমার পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দিচ্ছি।'
ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বজরং। সেই সময় তাঁকে আটকায় দিল্লি পুলিশ। বাধা পেয়ে ফুটপাতেই পদ্মশ্রী রেখে আসেন এই কুস্তিগীর। তাঁর সঙ্গে পুলিশের বচসা এবং ফুটপাতে পদ্মশ্রী রেখে আসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
This will break your heart
— Amock (@Politics_2022_) December 22, 2023
Champion wrestler #BajrangPunia given up on his Padmashree award & said he can't live with the badge anymore 💔pic.twitter.com/YeMR54SGIx
ব্রিজভূষণ ঘনিষ্ঠের জয় কিছুতেই মানতে পারছেন না প্রতিবাদী কুস্তিগীররা। ফলাফল ঘোষণার পরই সাক্ষী মালিক বলেন, 'আমরা ৪০ দিন রাস্তায় বসে থেকেছি। অনেক মানুষ আমাদের সমর্থন করেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সমর্থন জানাতে এসেছিলেন। কিন্তু এরপরও যদি ব্রিজভূষণের ব্যবসায়িক সঙ্গী নির্বাচনে জেতেন, আমি কুস্তি ছেড়ে দেব। আর কেউ কখনও কুস্তি লড়তে দেখবেন না।'
রাতের দিকে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, একজন মহিলা হিসাবে তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications