কুস্তি ফেডারেশনের কাজকর্ম স্বাভাবিক করার আবেদন ব্রিজ ভূষণের, সাক্ষীদের সমর্থন রাকেশ টিকায়েতের
তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠছে। তাঁর শাস্তির দাবিতে গত নয় দিন ধরে দিল্লির যন্ত্রের মন্তরে অবস্থান বিক্ষোভ করছেন এক ঝাঁক ভারতীয় কুস্তিগীর।
দিল্লি পুলিশ সূত্রের খবর ব্রিজ ভূষণকে সমনও পাঠানো হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। ঘরে বাইরে প্রবল চাপের মুখে দাঁড়িয়েও ব্রিজ ভূষণ শরণ সিং কিন্তু নিজের মেজাজেই আছে। চাপের মুখে পাল্টা আক্রমণ করতে ছাড়ছেন না বিজেপি সাংসদ।

সোমবার সংবাদমাধ্যমের সামনে ফের একবার মুখ খুলেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। তিনি জানিয়েছেন, 'গত চার মাস ধরে ভারতীয় কুস্তির যাবতীয় কাজকর্ম থমকে রয়েছে। আমি বলছি আমাকে ফাঁসি দিন। কিন্তু কুস্তি কার্যক্রম থামাবেন না। তরুণ কুস্তিগীরদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে খেলবেন না।'
একই সঙ্গে তিনি সওয়াল করেছেন জাতীয় স্তরের প্রতিযোগিতা ফের চালু করার জন্য। ব্রিজ ভূষণ বলেছেন, 'অবিলম্বে জাতীয় স্তরের প্রতিযোগিতা শুরু করতে হবে। সেটা মহারাষ্ট্র, তামিলনাড়ু হোক ত্রিপুরাতে। যে কোনও রাজ্যেই হতে পারে এই টুর্নামেন্ট। কিন্তু কুস্তি কার্যক্রম বন্ধ রাখা যাবে না।'

এই মুহুর্তে ক্ষমতাহীন ভারতের কুস্তি ফেডারেশন। গত সপ্তাহে ক্রীড়ামন্ত্রকের তরফে চিঠি দিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে কুস্তি ফেডারেশনে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটি ফেডারেশনের যাবতীয় কাজকর্ম সামলাবে নির্বাচন না হওয়া পর্যন্ত।ফলে কুস্তি ফেডারেশনের যাবতীয় কাজকর্ম বন্ধ রয়েছে।
ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রতিবাদী কুস্তিগীররা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন। গত রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধারণা শুরু করেন এক ঝাঁক ভারতীয় কুস্তিগীর। গত এক সপ্তাহে ভারতীয় কুস্তিতে বিতর্কে ঝড় বয়ে গিয়েছে।

पदक जीतकर जिन्होंने विदेशों तक तिरंगा फहराया और देश को गौरव की अनुभूति का एहसास कराया वो आज मान और सम्मान बचाने की लड़ाई लड़ रहे हैं इस न्याय की लड़ाई में शामिल होने के लिए हम भी 02/05/2023 को जंतर मंतर दिल्ली पहुंच रहे हैं।#IStandwithchampions @ANI @BajrangPunia @SakshiMalik pic.twitter.com/G7dQVRekCb
— Rakesh Tikait (@RakeshTikaitBKU) April 30, 2023
কুস্তিগীরেদর এই আন্দোলনে সামিল হতে পারেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।রাকেশ বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কুস্তিগিরদের সমর্থনে সরব হয়েছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications