WFI: অভিযুক্ত ব্রিজভূষণের বাড়িতেই ভারতীয় কুস্তি সংস্থার অফিস! চাপে পড়েই ঠিকানা বদল?
গত কয়েক বছর ধরে নানা ডামাডোল চলছে ভারতীয় কুস্তি সংস্থায়। একাধিকবার নির্বাসন নেমে এসেছে। শনিবার সকাল থেকে ফের একবার বিতর্কের শিরোনামে ভারতীয় কুস্তি সংস্থা। দুপুরে পাওয়া গেল আরও বিস্ফোরক তথ্য, যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বাড়িতেই চলছে্ কুস্তিু সংস্থার অফিস।
এর আগে ২০২৩ সালের অগাস্ট মাসে বিশ্ব কুস্তি সংস্থা নির্বাসিত করে ভারতের দেশের কুস্তি ফেডারেশনকে। দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না, এর ফলেই বিশ্ব কুস্তিু সংস্থা হুশিয়ারিও দিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনকে। ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর রয়েছে প্রবল রাজনৈতিক হস্তক্ষেপ। যা কোনও ভাবেই মেনে নিতে নারাজ বিশ্ব কুস্তি সংস্থা।

ব্রিজ ভূষণ শরণ সিং ক্ষমতায় না থাকলেও তাঁর অনুগত সঞ্জয় সিংই ক্ষমতায় আছেন। বর্তমানে ক্ষমতায় না থেকেও ব্রিজ ভূষণের প্রভাব কতটা আছে ভারতীয় কুস্তিতে সেটা আরও একবার প্রমাণিত হল। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনও যৌন হেনস্থার মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু তিনি যে কুস্তি সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন, তা স্পষ্ট।
সংবাদ সংস্থা পিটিআইয়ে তথ্য অনুসারে, কুস্তি সংস্থার অফিস সাময়িক ভাবে ব্রিজভূষণের বাড়িতে সরানো হয়েছে। তবে আগামী মাসের মধ্যেই নতুন ঠিকানায় স্থানান্তরিত হবে কুস্তি সংস্থার অফিস। দিল্লির কর্ণট প্লেস অঞ্চলে ভারতীয় কুস্তি সংস্থার নতুন অফিসের ঠিকানা হতে চলেছে
নাম প্রকাশে অনিচ্ছুক কুস্তি সংস্থার এক সূত্র পিটিআইকে জানিয়েছে ,বসন্ত পঞ্চমীর দিন নতুন অফিসে স্থানান্তরিত করা হবে, কেন্দ্রীয় সরকারের নির্বাসনের পর সাময়িকভাবে অফিস স্থানান্তরিত করা । আশা করি আগামী মাসেই জায়গায় অফিস শুরু গহবে। আমরা আবার স্বাভাবিক ভাবে কাজ করতে পারব
তাঁর বাড়িতে সংস্থার অফিস আসার ঘটনায় ব্রিজভূষণ সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, কুস্তি সংস্থার অফিস কোথায় হবে তা সরকার ঠিক করবে না। অন্যদিকে ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতন সহ একাধিক অভিযোগ থাকলেও ব্রিজভূষণকে অভিযুক্ত করতে নারাজ বর্তমান সচিব সঞ্জয় সিং। কিন্ত প্রশ্ন তো উঠছেই যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ব্রিজভূষণের গৃহেই কিভাবেই চলছে কুস্তি সংস্থার অফিস। কেন এতদিন ঠিকানা বদল করেনি সংস্থা।
এবার বিশ্ব কুস্তি সংস্থার শাস্তিও পেতে ভারতীয় কুস্তি ফেডারেশন রাজনৈতিক হস্তক্ষেপের জন্য।












Click it and Unblock the Notifications