সুর চড়ালেন সাক্ষী, এশিয়ান গেমস বয়কটের হুঁশিয়ারি
আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করলেও সুবিচারের জন্য তাঁদের লড়াই যে থামবে না তা আরও একবার স্পষ্ট করে দিলেন কুস্তিগীররা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আলোচনার পর কয়েকদিন আগেই ১৫ দিনের জন্য আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি আপাতত বন্ধ রাখার ঘোষণা করেন কুস্তিগীররা।
শনিবার ফের সুর চড়ালেন সাক্ষী মালিক। সুবিচার না পেলে এশিয়ান গেমস বয়কটের হুশিয়ারিও দিয়ে রাখলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই কুস্তিগীর। শনিবার সাংবাদিকদের সামনে সাক্ষী বলেন, 'আমরা এশিয়ান গেমস একমাত্র অংশ নেবে যখন আমাদের সমস্যার সমাধান হবে। আমরা প্রতিদিন কী মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তা আপনারা বুঝবেন না।'

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার জানান, ১৫ জুলাইয়ের আগে সব ক্রীড়া সংস্থা এশিয়ান গেমসের দল ঠিক করবে। যদিও ট্রায়ালে অংশ নেওয়ার জন্য একটু বেশি সময় চেয়েছেন কুস্তিগীররা। সাক্ষী মালিকের স্বামী তথা কুস্তিগীর সত্যার্থ কাদিয়ান জানিয়েছেন, 'আমরা ট্রায়ালে অংশ নিতে চাই। সেটার জন্য প্রস্তুতি নিতে অন্তত দেড় মাসের অনুশীলন প্রয়োজন।’

ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে অনড় সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের পুলিশের নির্যাতন সহ্য করতে হয়। ব্রিজ ভূষণের বিরুদ্ধে শাস্তির দাবিতে নিজেদের পদক গঙ্গায় ছু়ড়ে ফেলার হঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত দেশের কুস্তিগিররা।
#WATCH | "We will participate in Asian Games only when all these issues will be resolved. You can't understand what we're going through mentally each day": Wrestler Sakshee Malikkh in Sonipat pic.twitter.com/yozpRnYQG9
— ANI (@ANI) June 10, 2023
চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে কুস্তিগীররা ৫ দফা দাবি জানিয়েছিলেন। এই দাবি গুলির মধ্যে ছিল, অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা এবং কুস্তি সংস্থায় নির্বাচন করা।ব্রিজভূষণ ও তাঁরপরিবারকে কুস্তি সংস্থা থেকে আজীবন দূরে রাখা। প্রতিবাদরত কুস্তিগীরদের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার। জাতীয় কুস্তি সংস্থায় অবাধ নির্বাচন। কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে কোনও মহিলাকে বসানো।













Click it and Unblock the Notifications