'আমি যে সফরটা শুরু করেছিলাম, সেটা হয়তো এখানে শেষ হল', আবেগতাড়িত ভারতীয় ব্যাডমিন্টনের মহানক্ষত্র
'আমি যে সফরটা শুরু করেছিলাম, সেটা হয়তো এখানে শেষ হল', আবেগতাড়িত ভারতীয় ব্যাডমিন্টনের মহানক্ষত্র
থমাস কাপ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম বার ঐতিহ্যশালী টুর্নামেন্টে সোনা জয়ী ভারতীয় দলের এই সাফল্যে অভিভূত গোটা দেশ। ব্যাডমিন্টনে ভারতের সাফল্যে আবেগতাড়িত এই খেলায় অতর্কিত ভাবে দেশের প্রথম কিংবদন্তি প্রকাশ পাডুকন।

ইন্ডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর গলা থেকে আবেগ ঝড়ে পড়েছে। তিনি বলেছেন, "যে সফরটা আমি শুরু করেছিলাম, মনে হয় সেই পথ চলা এখানে এসে শেষ হল, তবে আমি চাই না এটা এখানে শেষ হোক। আমি মনে করি ১৯৮০-র সাফল্যও অবশ্যই অনেক বড়, ওটা ব্যক্তিগত সাফল্য ছিল কিন্তু টিম ইভেন্টের ক্ষেত্রে এর থেকে (থমাস কাপ জয়) বড় কিছু হতে পারে না।
বরাবরই ব্যক্তিগত নৈপূন্যের শাটলার আমাদের দেশ উপহার দিয়ে এসেছে। ছয়ের দশক থেকে দেখলে বুঝতে পারবেন একই সময়ে এক জন ভাল পারফর্ম করতো, পরে সেটা দু'জন হল। বেশ কিছু সময়ে পর তিন বা চর-পাঁচ জন ভাল সিঙ্গলস প্লেয়ার উঠলো কিন্তু ডবলসে দুর্বলতা রয়েই গেল এটা ধীরে ধীরে হবে। আমি আবারও জোর দিয়ে বলব, আমাদের প্রচুর প্রতিভা রয়েছে।"
শেষ কয়েক বছরে যে ভাবে ব্যাডমিন্টনের প্রসার গোটা দেশে ঘটেছে এবং ব্যাডমিন্টনের পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে তা দেখে অভিভূত এই কিংবদন্তি। পাডুকন জানিয়েছেন ব্যাডমিন্টন করে ঘিরে এই রকম আগ্রহ কয়েক বছর আগে পর্যন্ত ছিল না। এখান থেকেই বোঝা যায় কী ভাবে ব্যাডমিন্টন সারা দেশের ক্রীড়াক্ষেত্রে দারুণ ভাবে জায়গা করে নিচ্ছে।
এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন প্রকাশ পাডুকন এবং তিনি জানিয়েছেন এটা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের দায়িত্ব যাতে বিশ্বের অধিকাংশ দেশ যেই খেলায় অংশ নেয় এবং কাছ থেকে ফল করে সেই খেলার ভাল মতো প্রচার হয় এবং খেলাটি ঠিক মতো প্রভাব ফেলতে পারে সাধারণের মধ্যে। তাঁর কথায়, "এর আগে আমরা অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট একই সঙ্গে আয়োজন করতাম।
এটা যদি এখন করি তা হলে প্রতিযোগী সংখ্যা ১০০০০ ছাপিয়ে যাতে। এখন আর সেটা করা যাবে না, যা প্রমাণ করে এই খেলার জনপ্রিয়তা কী হারে বেড়েছে। পিরিমিডের নীচে যদি সংখ্যাটা বেশি হয় তা হলে প্রতিযোগীতা আরও ভাল হতে বাধ্য এবং শীর্ষে সেরাটাই বেরিয়ে আসবে। আমরা সঠিক পথে রয়েছি এবং আর পিছনে দেখার কোনও জায়গা নেই।"












Click it and Unblock the Notifications