(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪ : ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ইকুয়েডরের কাছে পর্যুদস্ত হন্ডুরাস

কিউরিতিবা (ব্রাজিল), ২১ জুন : এনার ভ্যালেন্সিয়ার দুই গোলে ভর করে হন্ডুরাসকে ২-১ গোল হারাল ইকুয়েডর। শুক্রবার আরেনা দা বাইক্সাদায় গ্রুপ ই এর এই খেলায় জ্বলে উঠেছিলেন ভ্যালেন্সিয়া।

এই নিয়ে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ৩ টি গোল করে জার্মানিক থমাস মিউলার, নেডারল্যান্ডের রবিন ভ্যান পারসি ও আর্জেন রবেন এবং ফ্রান্সের করিম বেঞ্জামিনের সঙ্গে একই সারিতে চলে এলেন।

যদিও ম্যাচের প্রথম গোলটি কিন্তু হন্ডুরাসের তরফেই হয় এদিন। ম্যাচ শুরু হওয়ার ৩১ মিনিটের মাথায় অভিজ্ঞ ফরওয়ার্ড খেলোয়াড় কার্লোস কস্টলি গোলটি করেন। আরও একবার হন্ডুরাস গোলপোস্টের জালে বল পাঠালেও অস্ট্রেলিয় রেফারি ওফসাইড বলে সে গোল নাকোচ করে দেন।

এর পরে ইকুয়েডর ম্যাচের সমতা আনার চেষ্টা করলেও তা করে উঠতে পারছিলেন না খেলোয়াড়রা। হন্ডুরাসের গোলের ৩ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়া প্রথম গোলটি করেন। তাঁর দ্বিতীয় গোলটি আসে ৬৫ মিনিটের মাথায় এই গোলেই জয় আসে ইকুয়েডরের।

কিক

কিক

ইকুয়েডরের জেফারসন মন্টেরোর থেকে বল সরাতে বল শুয়ে পড়ে বলে কিক করছেন হন্ডুরাসের লুইস গারিড্ডো।

পাঞ্চ শট

পাঞ্চ শট

ইকুয়েডারের গোলরক্ষক আলেকজান্ডার ডমিনগুজ বলে পাঞ্চ করে গোল আটকাতে চাইছে।

হন্ডু কস্টলি

হন্ডু কস্টলি

গোল করার পর হন্ডুরাসের খেলোয়াড় কার্লো কস্টলি।

মুহূর্ত

মুহূর্ত

গোল করার মুহূর্তে কার্লো কস্টলি।

হলুদ কার্ড

হলুদ কার্ড

হন্ডিরাসের জেরি ব্যাঙ্গস্টনকে হলুদ কার্ড দেখাচ্ছেন অস্ট্রেলিয়ান রেফারি।

উল্লাস

উল্লাস

দ্বিতীয় গোলের পর ইকুয়েডর খেলোয়াড়দের উল্লাস।

চুম্বন

চুম্বন

নিজের জার্সির ভিতর ঢুকিয়ে বলটিকে চুম্বর করছেন ইকুয়েডরের জোড়া গোলদাতা ভ্যালেন্সিয়া।

হেডার

হেডার

ভ্যালেন্সিয়ার দ্বিতীয় গোল করার মুহূর্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+